New Business Idea: স্বল্প পুঁজিতেই অঢেল লাভ! ঘরে বসে এই ব্যবসা করে আয় করতে পারেন মহিলা-পুরুষ উভয়েই, দিশা দেখাচ্ছেন উত্তর দিনাজপুরের মহিলা
Last Updated:
New Business Idea: স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে অনেকেই চান। উত্তর দিনাজপুরের এক মহিলা সেই দিশাই খুঁজে পেয়েছেন। তাঁর দেখানো পথে হেঁটে আয় করতে পারেন আপনিও।
উত্তর দিনাজপুরঃ নিজের ব্যবসার স্বপ্ন দেখেন অনেকেই। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় পুঁজি। এদিকে এমনও বেশ কিছু ব্যবসা রয়েছে যেগুলি স্বল্প পুঁজিতে শুরু করা সম্ভব। উত্তর দিনাজপুরের এক মহিলা যেমন এমনই একটি ব্যবসা করে ভাল টাকা আয় করছেন।
উত্তর দিনাজপুর নিবাসী শ্রেয়তা মন্ডল বাঁশের বিভিন্ন জিনিস তৈরি করে ভাল টাকা আয় করেন। ঘরে বসে স্বামী-স্ত্রী মিলে বাঁশের বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করেন। পরবর্তীতে সেগুলি বিক্রি করেই আয় করেন তাঁরা।
জানা যায়, প্রায় দু’দশক আগে মাত্র ২ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন শ্রেয়তাদেবী। এরপর সেখান থেকেই ভাল টাকা আয় শুরু হয়। তাঁদের তৈরি ঘর সাজানোর সামগ্রী নানা দামে বিক্রি হতে শুরু করায় বাড়তে থাকে উপার্জন।
জানা যায়, এই বাঁশের সামগ্রী তৈরির জন্য প্রথমে হাট থেকে বাঁশ কিনে নিয়ে আসা হয়। এরপর সেই বাঁশ কেটে সেখান থেকে পাতলা আস্তরণ বের করে নিয়ে সেই আস্তরণ দিয়ে নানা জিনিস বানানো হয়। ল্যাম্প, ফুলদানি, মোবাইল স্ট্যান্ড সহ বিভিন্ন রকমের জিনিস বানান শ্রেয়তাদেবীরা।
বর্তমান সমাজে প্রায় সকলেই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। কেউ চাকরি, কেউ আবার ব্যবসার মাধ্যমে আর্থিক স্বনির্ভরতার দিশা খুঁজে নেন। উত্তর দিনাজপুরের শ্রেয়তাদেবী বাঁশের বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা খুঁজে নিয়েছেন। তাঁর এই উদ্যোগ অন্যান্যদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
Uttar Dinajpur,West Bengal
New Business Idea: স্বল্প পুঁজিতেই অঢেল লাভ! ঘরে বসে এই ব্যবসা করে আয় করতে পারেন মহিলা-পুরুষ উভয়েই, দিশা দেখাচ্ছেন উত্তর দিনাজপুরের মহিলা




Post Comment