Murshidabad News: রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ

Murshidabad News: রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। কন্ট্রাক্টরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিষয়টি এলাকাবাসীদের চোখে পড়তেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।

+

মুর্শিদাবাদে নিম্নমানের সামগ্রী দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের অভিযোগ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ! এলাকাবাসীদের চোখে বিষয়টি আসতেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হল। ‘নবাবের শহর’ মুর্শিদাবাদে ঘটনাটি ঘটেছে।

জানা যাচ্ছে, পূর্ত ও পরিবহণ দফতরের মাধ্যমে কান্দি কালিবাড়ী মোড় থেকে জজান পর্যন্ত পিচ রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে। এই রাস্তার জন্য প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। কিন্তু অভিযোগ, রাস্তার কাজের সিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করেছেন কন্ট্রাক্টর। বিষয়টি স্থানীয়দের চোখে পড়তেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যেই রাজ্যের পূর্ত ও সড়ক দফতরের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু যিনি এই রাস্তা তৈরির বরাত পেয়েছেন তিনি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করছেন। সঠিকভাবে রাস্তা তৈরি হোক এটাই আমাদের দাবি। তাঁদের আরও অভিযোগ, স্থানীয় বাসিন্দা রাস্তার গুনগত মান খারাপ হওয়ার কথা জানাতে গেলে এজেন্সির লোকজনেরা মারধরের হুমকি দেয়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ার আবার জানিয়েছেন, ইতিমধ্যেই এই রাস্তা নতুনভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফান্ড রিলিজ হলেই নতুনভাবে রাস্তা তৈরির কাজ শুরু হবে। আপাতত যাতে এই রাস্তায় চলাচল করা যায় সেই জন্য মেরামতির কাজ চলছে । যদি কোনও কাজের গাফিলতি হয়, সেটা খতিয়ে দেখে এজেন্সিকে সঠিকভাবে কাজ করতে বলব।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Murshidabad News: রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ

Previous post

Bankura Historic Place: ডাইনোসর যুগের আগে কারা ছিল পৃথিবীতে? তিরিশ কোটি বছরের প্রাচীন ফসিল সংরক্ষিত বাঁকুড়ায়, ইতিহাসের খনি ছোট্ট এই সাদা বাড়ি

Next post

মুক্তি স্থগিত, তারপরেও সিনেমাহলে ব্যবসা করছে ‘দ্য কেরালা স্টোরি ২’! কীভাবে?

Post Comment

You May Have Missed