Indian Railways: উত্তর দিনাজপুরবাসীর জন্য সুখবর! রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ, ৪ নতুন রুটে ফাইনাল লোকেশন সার্ভের জন্য টেন্ডার আহ্বান
Last Updated:
Indian Railways: উত্তর দিনাজপুরের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ! ৪টি নতুন রুটে ফাইনাল লোকেশন সার্ভের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।
উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরবাসী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে রেল পরিষেবা সম্প্রসারণের দাবি জানাচ্ছিলেন। এবার কি তাঁদের সেই দাবি পূরণ হতে চলেছে? ৪টি নতুন রুটে ফাইনাল লোকেশন সার্ভের জন্য টেন্ডার আহ্বান করা হতেই জোরাল হচ্ছে সেই আশা।
সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় নতুন ব্রডগেজ রেললাইন তৈরির প্রাথমিক তোড়জোড় হিসেবে ফাইনাল লোকেশন সার্ভের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। জেলার রেল যোগাযোগ ব্যবস্থা আরও বেশি মজবুত করতে ইতিমধ্যেই ৪টি সম্ভাব্য রুটকে চিহ্নিত করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সেই রুটগুলির ফাইনাল লোকেশন সার্ভের জন্যই টেন্ডার ডাকা হয়েছে।
এই এফএসএল তথা ফাইনাল লোকেশন সার্ভে সংক্রান্ত যাবতীয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এল-সেকশন, সকল সেতুর জিএডি, হাইড্রোলজিক্যাল জরিপ, ভূমি পরিকল্পনা, ভূ-প্রযুক্তিগত অনুসন্ধান, ট্রাফিক জরিপ সহ বেশ কিছু কাজ। রেল বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সমীক্ষা যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে আগামীদিনে প্রকল্প বাস্তবায়িত হওয়ার পথ আরও সুগম হবে।
সব মিলিয়ে, উত্তর দিনাজপুর জেলার ৪টি নতুন রুটে নতুন বিজি রেলওয়ে লাইনের জন্য ফাইনাল লোকেশন সার্ভের টেন্ডার আহ্বান করা হতেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন অনেকে। বিষয়টিকে জেলার রেল মানচিত্রে উল্লেখযোগ্য সংযোজন বলেও অনুমান করছেন বহু মানুষ।
Uttar Dinajpur,West Bengal
Indian Railways: উত্তর দিনাজপুরবাসীর জন্য সুখবর! রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ, ৪ নতুন রুটে ফাইনাল লোকেশন সার্ভের জন্য টেন্ডার আহ্বান




Post Comment