FD Rules: দাদু-ঠাকুমার FD নিয়ে টানাপোড়েন? এই নিয়ম না জানলে মিস করবেন নিজের অধিকার!
আইনি নিয়ম অনুযায়ী, ভারতে যদি দাদু-ঠাকুমা হিন্দু হন, তাহলে হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ প্রযোজ্য হয়। এই আইনে ক্লাস-১ উত্তরাধিকারীদের সমান ভাগ পাওয়ার অধিকার রয়েছে। ক্লাস-১ উত্তরাধিকারীদের মধ্যে পড়েন স্ত্রী (ঠাকুমা), ছেলে-মেয়ে এবং মা (যদি জীবিত থাকেন)। যদি দাদু-ঠাকুমার কোনো ছেলে বা মেয়ে আগে মারা যান, তাহলে তাঁদের সন্তান অর্থাৎ নাতি-নাতনিরাও ক্লাস-১ উত্তরাধিকারী হিসেবে গণ্য হন এবং সমান অধিকার পান। যদি বাবা-মা কেউ না থাকেন, তাহলে নাতি-নাতনিরাই সম্পূর্ণ অধিকারী হন। তাই এই ভুল করা উচিত নয় যে টাকা শুধু কাকা-কাকিমা বা অন্য আত্মীয়দের—আইন অনুযায়ী নাতি-নাতনিদেরও সমান অধিকার রয়েছে।



Post Comment