East Medinipur News: ‘সিভিক ভলান্টিয়াররা পুলিশ পরিবারের অংশ’, দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে জেলা পুলিশ
Last Updated:
জেলা পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে, “সিভিক ভলান্টিয়াররা শুধু আমাদের সহকর্মী নন, তাঁরা পুলিশ পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ।” এই বার্তাকে সামনে রেখেই শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জেলা পুলিশ।
তমলুক, সৈকত শী: উৎসবের আবহ যেখানে আনন্দের বার্তা নিয়ে আসে, সেখানে শোকস্তব্ধ দু’টি পরিবারের জীবনে মানবিকতার নতুন আলো জ্বালল জেলা পুলিশ প্রশাসন। “সিভিক ভলান্টিয়াররা কেবল আমাদের সহকর্মী নন, তাঁরা আমাদের পুলিশ পরিবারেরই অবিচ্ছেদ্য অঙ্গ”, এই বার্তা নিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জেলা পুলিশ।
Post Comment