Dilip Ghosh: ‘পুলিশ বাড়াবাড়ি করুক..হাত খোলা আছ,’ খড়্গপুরে দাঁড়িয়ে হঠাৎ কেন বারুইপুর মনে করিয়ে দিলেন দিলীপ, কড়া হুঁশিয়ারি

Last Updated:

Dilip Ghosh: এদিন খড়্গপুরে মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ৷ কলেজের পরিচালন সমিতিতে রাজনৈতিক নেতাদের রাখা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বহু জায়গায় রাজনৈতিক নেতারা এবং প্রতিনিধিরা দায়িত্ব থাকেন তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এমনটা নয় বিভিন্ন কমিটিতে থাকেন এমএলএ এবং নেতারা সব জায়গায় কিংবা সারাদেশে রাজনীতি হয় না কেবল পশ্চিমবঙ্গেই রাজনীতি হয়। সেটা যাতে না হয়, আমাদের লোকেরাই দেখবে।’’

দিলীপ ঘোষের হুঁশিয়ারি
দিলীপ ঘোষের হুঁশিয়ারি

খড়্গপুর, শঙ্কর রাই: দরকার পড়লে বারুইপুরের মতো এনকাউন্টার হবে! আইনশৃঙ্খলা, গুন্ডা-মাফিয়া প্রশ্নে ফের এল দিলীপোচিত কড়া হুঁশিয়ারি৷ খড়্গপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সরাসরি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, খড়্গপুরে কোনও গুন্ডা-মাফিয়ার দৌরাত্ম্য চলবে না।

Post Comment

You May Have Missed