Bulldozer Demand: বিজেপি আসতেই রাজ্যে বুলডোজারের কাড়াকাড়ি! বাড়ল ঘণ্টা প্রতি ভাড়াও, এখন কত জানলে চমকে যাবেন
Last Updated:
Bulldozer Demand: বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দিন-রাত এক করে চলছে বুলডোজার। একদিকে সরকারি হরেক উচ্ছেদ অভিযান আর অন্যদিকে রাজনৈতিক প্রতীকী ব্যবহার, সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই চালকদের। বাজারদর বাড়ার কারণে চালকদের পকেটে এখন উপচে পড়ছে বাড়তি রোজগার।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাজ্যে পালাবদলের পর বেড়েছে বুলডোজারের চাহিদা, পাল্লা দিয়ে বাড়ছে চালকদের আয়, মুখে ফুটছে চওড়া হাসি। সরকার পরিবর্তনের পর হঠাৎই যেন এক লাফে বেড়ে গিয়েছে বুলডোজারের চাহিদা। সাধারণ মানুষের কাছে ‘জেসিবি’ নামেই বেশি পরিচিত এই ভারী যন্ত্র মূলত রাস্তা নির্মাণ, পুকুর খনন কিংবা বিভিন্ন নির্মাণকাজে ব্যবহৃত হলেও বর্তমানে বেআইনি নির্মাণ ভাঙার কাজেও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বুলডোজার। ফলে একদিকে যেমন কাজের চাপ বেড়েছে, অন্যদিকে বাড়ছে চালকদের আয়ও।
বুলডোজার চালক ও মালিকদের দাবি, অতীতে যেখানে প্রতি ঘণ্টায় ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত ভাড়া মিলত, বর্তমানে সেই পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টা প্রতি ১১০০ থেকে ১২০০ টাকায়। যদিও ডিজেল ও রক্ষণাবেক্ষণের খরচও আগের তুলনায় অনেকটাই বেড়েছে, তবুও বাড়তি ভাড়ার কারণে খরচ বাদ দিয়েও ভাল লাভ থাকছে। চালকদের একাংশের কথায়, আগে মূলত রাস্তা সংস্কার, জমি সমতল করা কিংবা পুকুর খননের কাজেই বুলডোজার ব্যবহার হত। কিন্তু বর্তমানে প্রশাসনিক অভিযানে বেআইনি নির্মাণ ভাঙার কাজ বাড়ায় দিনের পাশাপাশি রাতেও কাজ করতে হচ্ছে বহু চালককে। ফলে কর্মব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।
North Twenty Four Parganas,West Bengal
May 29, 2026 12:59 PM IST



Post Comment