Bengal News: বাংলার শিল্পে নতুন দিগন্ত! NSE-তে তালিকাভুক্ত Laser Power & Infra, বাংলার উদ্যোক্তাদের প্রশংসায় শমীক
Last Updated:
Bengal News: বাংলার উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এনএসই-তে লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেডের সফল তালিকাভুক্তির পর তিনি বলেন, বাংলার উদ্যোগ ও শিল্পোন্নয়নের নতুন দিগন্ত খুলছে।
কলকাতাঃ লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড (Laser Power & Infra Ltd) ৩,৪০০ কোটি টাকার বাজার মূলধন (market capitalisation) নিয়ে এনএসই (NSE)-তে তালিকাভুক্ত হয়েছে। এই অসাধারণ মাইলফলক অর্জনের জন্য ম্যানেজমেন্ট এবং সমগ্র টিমকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বাংলার উদ্যোক্তাদের জয়জয়কার। আশা রাখছি, আগামী দিনে এসএমই (SME)-সহ কলকাতার আরও অনেক কোম্পানি খুব শীঘ্রই শেয়ার বাজারে পা রাখবে।”
প্রসঙ্গত, ডানকুনিতে প্রায় ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে ‘লাক্স কোজি’-র দ্বিতীয় তথা নতুন উৎপাদন ইউনিট। সিঙ্গুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই তৈরি হচ্ছে এই ইউনিট৷ গত শনিবার এই প্ল্যান্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ এই নতুন প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তাপস রায় আরও বলেন, “পশ্চিমবঙ্গের শিল্পে আজ যে মুকুট তাতে পালক লাগা শুরু হল। পুজোর আগে এটার পর আরও ৫টা হবে আমাকে মুখ্যমন্ত্রী বলছিলেন। আমি যে দিন চার্জ নিয়েছিলাম সেদিন স্টার্ট আপ মন্ত্রী হিসাবে চার্জ নিয়েছিলাম। আগের সরকার কিছুই দিয়ে যায়নি। কাজ না করার জন্য, গুরুত্ব না দেওয়ার জন্য আজ পশ্চিমবঙ্গে শিল্পে খরা। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে হলে এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিক এর সংখ্যা কম হবে।”
Kolkata,West Bengal
Jul 17, 2026 12:20 AM IST

Post Comment