Annapurna Yojana: মাসে ৩০০০ টাকা পেতে খরচ করতে হবে না এক টাকাও! দুবরাজপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপ, যা জানালেন বিধায়ক

Annapurna Yojana: মাসে ৩০০০ টাকা পেতে খরচ করতে হবে না এক টাকাও! দুবরাজপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপ, যা জানালেন বিধায়ক

Last Updated:

Annapurna Yojana: রাজ্যের মহিলাদের জন্য বড় সুযোগ। লাইনে দাঁড়িয়ে ভোগান্তি এড়াতে এবং কোনও রকম বাড়তি খরচ ছাড়াই কীভাবে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম সংগ্রহ ও জমা করবেন, তা নিয়ে দুবরাজপুরের উপভোক্তাদের বিশেষ পরামর্শ দিলেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

দুবরাজপুর বিডিও অফিসে মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম তুলে দিচ্ছেন বিধায়ক অনুপ কুমার সাহা ও বিডিও
দুবরাজপুর বিডিও অফিসে মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার ফর্ম তুলে দিচ্ছেন বিধায়ক অনুপ কুমার সাহা ও বিডিও

দুবরাজপুর, বীরভূম: রাজ্যের মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে স্বাধীন করতে বহুল চর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম বিলির কাজ গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুবরাজপুরে। এদিন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা এবং দুবরাজপুর ব্লকের বিডিও জয় সূর্য চক্রবর্তী যৌথভাবে ১০ জন যোগ্য মহিলার হাতে এই যোজনার আবেদনপত্র বা ফর্ম তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন। ফর্ম বিলির পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম নিয়ে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বিধায়ক।

অনুপ কুমার সাহা স্পষ্ট জানিয়েছেন যে, আপাতত এই ফর্ম কতদিন পর্যন্ত দেওয়া হবে, সেই সংক্রান্ত কোনও নির্দিষ্ট শেষ তারিখ বা সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই ফর্ম পাওয়া নিয়ে সাধারণ মানুষের অযথা আতঙ্কিত বা তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। আবেদনকারীরা নিশ্চিন্তে ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট জায়গায় জমা দিতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর সরকারি স্তরে তা যাচাই ও অনুমোদন পেলেই উপভোক্তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে।

আরও পড়ুন: এবার টোল ছাড়াই পারাপার! বীরভূম-পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের বড় উপহার নয়া সরকারের, খুশির হাওয়া সব মহলে

রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার ফর্ম নেওয়ার জন্য মহিলাদের দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তির ছবি সামনে আসছে। তবে দুবরাজপুর ব্লকের ক্ষেত্রে বিধায়ক আশ্বস্ত করে বলেছেন যে, এখানে যথেষ্ট পরিমাণে ফর্ম মজুত রয়েছে। ফলে লাইনে দাঁড়িয়ে কষ্ট করার কোনও দরকার নেই। যে সমস্ত উপভোক্তারা অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করতে পারবেন, তারা সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে প্রিন্টিংয়ের জন্য কিছু টাকা খরচ হতে পারে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Annapurna Yojana: মাসে ৩০০০ টাকা পেতে খরচ করতে হবে না এক টাকাও! দুবরাজপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপ, যা জানালেন বিধায়ক

Post Comment

You May Have Missed