Haldia Petrochemicals Fire: হলদিয়ায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ একাধিক শ্রমিক! কী জানাল হলদিয়া পেট্রোকেমিক্যালস?

Haldia Petrochemicals Fire: হলদিয়ায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ একাধিক শ্রমিক! কী জানাল হলদিয়া পেট্রোকেমিক্যালস?

Last Updated:

Haldia Petrochemicals Fire: মঙ্গলবার সকালে হলদিয়ার চিরঞ্জীবপুর সংলগ্ন হলদিয়া পেট্রোকেমিক্যালসে অগ্নিকাণ্ডের জেরে আহত হন কয়েকজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, সুরক্ষার স্বার্থে বড় আশ্বাস কর্তৃপক্ষের।

+

হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে আগুন

হলদিয়া, সৈকত শী: হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় ইতিমধ্যেই সংস্থার তরফে আহতদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, “হলদিয়া কেন্দ্রে ঘটে যাওয়া সাম্প্রতিক দুর্ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা আমাদের আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।”

আরও পড়ুন: আবর্জনা থেকে তৈরি হচ্ছে আশ্চর্য কলম-টব! প্লাস্টিক সমস্যার সহজ সমাধান, কামাল মুর্শিদাবাদের খুদে পড়ুয়াদের

তাদের তরফে আরও জানানো হয়েছে, “প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, প্ল্যান্টের কাছাকাছি একটি অননুমোদিত ন্যাপথা চুরির স্থানের আশেপাশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে মনে করিয়ে দিতে চাই যে, ন্যাপথা একটি প্রচণ্ড দাহ্য ও বিপজ্জনক হাইড্রোকার্বন। সামান্য অসাবধানতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা বরাবরই এই ধরণের পেট্রোলিয়াম পণ্য অননুমোদিতভাবে ব্যবহার বা নাড়াচাড়া না করার জন্য অনুরোধ ও সতর্ক করে আসছি। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এই দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছি। তদন্ত প্রক্রিয়াটি এখনও চলছে, তাই এই মুহূর্তে কোনও চূড়ান্ত মন্তব্য করা বা কাউকে দায়ী করা উচিত হবে না। আমরা প্রকৃত সত্যটি জানার জন্য অপেক্ষা করছি।” এখানেই শেষ নয়, এর পাশাপাশি বারবার তাদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। ‘সবাই নিরাপদে থাকুন, আমরা আপনাদের পাশে আছি।’

আরও পড়ুন: বদলে যাচ্ছে মুর্শিদাবাদের ছবি! সীমান্ত সুরক্ষা থেকে জাতীয় সড়ক, ২ মেগা প্রকল্পে বিরাট ধামাকা

মঙ্গলবার সকাল সকাল হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ওই জায়গায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কয়েকজন তমলুক মেডিক্যাল কলেজেও চিকিৎসাধীন। সকল ক্ষতিগ্রস্তদের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

Post Comment

You May Have Missed