Swapan Dasgupta: ‘আমাদের সংগঠনের জোরে আমাদের ভোট দেয়নি মানুষ,’ স্বীকার করে নিয়ে স্পষ্ট কথা স্বপন দাশগুপ্তের, অর্থমন্ত্রী বললেন..
Last Updated:
Swapan Dasgupta: অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ‘‘সঞ্জীব সান্যাল, তাপস রায়ের সঙ্গে আলোচনা করেছি আজ দুপুরে।
রাজ্যের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। দিল্লির অনেক মানুষের সাথেও আলোচনা হচ্ছে বাংলার অর্থ ব্যবস্থা নিয়ে।’’
কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সভাপতি হরিপদ ভারতী ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এক গুরুত্বপূর্ণ কথা নিজেদেরই মনে করিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত৷ বললেন, ‘‘সরকার চালাব আমরা। সংকল্প পত্র পূরণ করতে হবে।’’
এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিজেপির উত্থান গাথা শোনান স্বপন দাশগুপ্ত৷ বলেন, ‘‘৭০-৭১ সালে মনুমেন্টে অটলজী আসেন। সেখানে প্রথমবার বক্তৃতা শুনি হরিপদ ভারতীর। শক্ত বাংলা বলতেন। রাজনৈতিক নেতা আছেন জননেতা। অটলজি, আডবাণী। হরিপদ ভারতী অন্যরকম। কার্যকর্তা তৈরি করতেন। লিডার অফ লিডারস।’’
তিনি বলেন, ‘‘ভারতীয় জনসংঘকে উত্তরপ্রদেশে বলা হত কুস্তিগির দের পার্টি। আখরা। আজ আমরা বৃহত্তম দল৷ নিজেদের দলেই সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি৷’’
বিগত তৃণমূল সরকারের জমানায় বাংলা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধি সেভাব হয়নি বলেও এদিন মন্তব্য করেন স্বপন দাশগুপ্ত৷ তাঁর মতে, ‘‘বাংলায় গ্রোথ সেভাবে বলতে গেলে ২০০৯ বা ২০১৪ থেকে। আচরণ গুরুত্বপূর্ণ। আচরণ দেখেই মানুষ ভাবে এঁদের ওপর ভরসা করা যায়।’’
মন্ত্রীর কথায়, ‘‘আজকে রাজ্যে দেখছি দুর্নীতিবাজ। অতুল্য ঘোষ বলেছিলেন, সব দলেই লেঠেল লাগে। কিন্তু তাকে বসবার ঘরে রাখা যায় না। দুদিন আগেও যারা মানুষ কে অত্যাচার করেছে তাদের দলে নেওয়া যায় না। এগুলো দেখতে হবে।’’
বিজেপির সংকল্প পত্রের কথা উল্লেখ করে রাজ্যের মন্ত্রী বলেন, ‘‘সরকার চালাব আমরা। সংকল্প পত্র পূরণ করতে হবে। আমাদের সংগঠনের জোরে আমাদের ভোট দেয়নি মানুষ। বিশেষ আশায় ভোট দিয়েছে মানুষ। তাৎক্ষণিক জনপ্রিয়তা আর আগে যা ছিল তেমনই এখনই করব৷ কে ডিম খেতে পেলো কে পেল না এই নিয়ে থাকি তাহলে আমরা আমাদের রাস্তার ওপারে চলে যাব। আমরা নতুন ইনিংস আরম্ভ করেছি।’’




Post Comment