Raiganj Municipality: রায়গঞ্জ পৌরসভায় বড় বদল! প্রশাসক পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ বিশ্বাস, জমা দিলেন ইস্তফা

Raiganj Municipality: রায়গঞ্জ পৌরসভায় বড় বদল! প্রশাসক পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ বিশ্বাস, জমা দিলেন ইস্তফা

Last Updated:

Raiganj Municipality: রায়গঞ্জ পৌরসভার প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন সন্দীপ বিশ্বাস। অবিলম্বে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি করেছেন তিনি।

রায়গঞ্জ পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা সন্দীপ বিশ্বাসের
রায়গঞ্জ পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা সন্দীপ বিশ্বাসের

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা। কয়েকদিন আগে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নেমেছিলেন কর্মীদের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন সন্দীপ বিশ্বাস। অবিলম্বে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রধান সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সন্দীপ বিশ্বাস। সেখানে তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ পৌর আইন ১৯৯৩-এর ১৪ নং ধারার উপধারা ৪ অনুযায়ী তাঁকে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর পূর্ববর্তী প্রশাসনের মনোনীত প্রতিনিধি হিসেবে নৈতিক কারণে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

একইসঙ্গে সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, বর্তমান প্রশাসনের নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নিয়োগ করার স্বাধীনতা থাকা উচিত বলে তিনি মনে করেন। সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া। অবিলম্বে তাঁর ইস্তফা গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে জানা যাচ্ছে, সন্দীপ বিশ্বাসের ইস্তফা ঘিরে রায়গঞ্জ পৌরসভার অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। নতুন প্রশাসক হিসেবে কাকে দেখা যায় সেদিকেই নজর সকলের।

Previous post

WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকের প্রথম দশে ৯ জন! মেধাতালিকায় রায়গঞ্জের স্কুলের দাপট, বছরের পর বছর ধরে অব্যাহত সাফল্যের ধারা

Next post

New Business Idea: গরমের সময় তুমুল চাহিদা! এই খাবারের ব্যবসা করে আয় করতে পারেন, দিশা দেখাচ্ছেন কোচবিহারের ব্যবসায়ী

Post Comment

You May Have Missed