West Bengal Budget 2026: নতুন সরকারের প্রথম বাজেট, কৃষকদের জন্য একাধিক বড় চমক !
Last Updated:
West Bengal Budget 2026: নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ কৃষকদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক সহায়তা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতা: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম বাজেট পেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। বেলা ১২ টায় বাজেট পেশ শুরু করে রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকার একাধিক রূপরেখা গ্রহণ করেছে ।
পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেটে কৃষি ও কৃষক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে রাজ্য সরকার কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
এদিনের বাজেটে কৃষজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৩৬৪.৯৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে৷ কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৮,৫৬৫.৮৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ প্রাণিসম্পদ উন্নয়ন (Animal Resources Development) – ১,৪০৪.৪২ কোটি টাকা বরাদ্দ৷
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প চালুর কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। ফসল সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রেও বেশ কিছু নতুন উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, বাজেটে ঘোষিত প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষি খাতে নতুন গতি আসতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ঘোষিত সুবিধাগুলি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। নতুন সরকারের প্রথম বাজেটে কৃষকদের জন্য একাধিক ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকেই।
প্রসঙ্গত, সরকার বদলের পর নতুন সরকারের বাজেট নিয়ে সাধারণের প্রচুর প্রত্যাশা ছিল ৷ আর সেই প্রত্যাশা পূরণে একের পর এক বড় ঘোষণা ৷ শিক্ষা থেকে নিয়োগ, পরিবহন থেকে পরিকাঠমো সব ক্ষেত্রেই বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে ৷
Kolkata,West Bengal
Jun 22, 2026 12:25 PM IST

Post Comment