বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, একইসঙ্গে লাল-কমলা-হলুদ সতর্কতা জারি ! প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যে
কলকাতা: দুর্যোগ থেকে মুক্তি মেলেনি। ফের বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূ্র্বাভাস দক্ষিণবঙ্গে। আইএমডি সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা যেটি হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গের জন্য আজ এবং আগামীকাল ফের হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। এদিকে ফের আজকের জন্য হলুদ-কমলা থাকলেও, আগামীকাল থেকে ফের লাল সতর্কতা ফিরছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ! ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামবে।বাড়বে নদীর জল স্তর। নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কাও রয়েছে।
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD



Post Comment