Purulia News: ডাক্তার তো নন, যেন সাক্ষাৎ ভগবান! ৭ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর ক্যানসার রোগীকে নিজেই বাড়ি পৌঁছে দিলেন চিকিৎসক

Purulia News: ডাক্তার তো নন, যেন সাক্ষাৎ ভগবান! ৭ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর ক্যানসার রোগীকে নিজেই বাড়ি পৌঁছে দিলেন চিকিৎসক

Last Updated:

Purulia News: বর্তমান যুগে যেখানে চিকিৎসা পেশা নিয়ে বারবার নানা বিতর্ক দানা বাঁধে, ঠিক তখনই পেশাগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন পুরুলিয়ার হাতোয়াড়ার চিকিৎসকেরা। দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারকে হারিয়ে সুস্থ হওয়া রোগীর বাড়ি ফেরার সঙ্গী হলেন খোদ অপারেশন থিয়েটারের প্রধান কাণ্ডারি।

+

পুরুলিয়ার বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ পবন মণ্ডল জটিল ক্যানসার অপারেশনে সুস্থ হয়ে ওঠা বলরামপুরের বাসিন্দা মিনি মান্ডিকে সসম্মানে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: চিকিৎসকের কাজ শুধু রোগ সারানোতেই সীমাবদ্ধ নয়, মানবিকতার স্পর্শে একজন মানুষের জীবনে নতুন আশার আলো ফিরিয়ে দেওয়াও যে তাঁদের দায়িত্বের অংশ, তারই এক অনন্য উদাহরণ তৈরি হল পুরুলিয়ার হাতোয়াড়ায়। বলরামপুরের বিরামডি আমট্যাঁড় এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী মিনি মান্ডি দীর্ঘদিন ধরে বিরল ও জটিল ‘পেরিয়াম্পুলারি ক্যানসারে’-এ ভুগছিলেন। চরম আর্থিক অনটনের মধ্যে চিকিৎসা চালিয়ে যাওয়াই ছিল পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ। অবশেষে গত ১৩ মে, ২০ ইউনিট ২ -এর জেনারেল সার্জারির নোডাল অফিসার তথা বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ পবন মণ্ডলের নেতৃত্বে তাঁর শরীরে সফলভাবে সম্পন্ন হয় অত্যন্ত জটিল ও প্রায় সাত ঘণ্টাব্যাপী ‘হুইপলস অপারেশন’।

চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, এই অস্ত্রোপচারে রোগীর প্যানক্রিয়াসের ৫০ শতাংশ, সম্পূর্ণ ডুওডেনাম, পিত্তথলি, পিত্তনালী, পাকস্থলীর একটি অংশ এবং আক্রান্ত লসিকা গ্রন্থি অপসারণ করা হয়। পরে অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার সঙ্গে শরীরের অঙ্গগুলিকে পুনরায় সংযুক্ত করা হয়। গোটা অপারেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানাস্থেশিয়া টিমের ডাঃ অনামিত্র, ডাঃ সোমা, ডাঃ অজিত ও ডাঃ ঋষভ। পাশাপাশি সিস্টার সুমনা ও লতিকার সহায়তায় অস্ত্রোপচারে অংশ নেন ডাঃ মনিরুল ইসলাম ও ডাঃ কার্তিক এস।

আরও পড়ুন: প্যাকেট আটা অতীত, ফের রেশনে মিলবে গম! সরকারের বড় সিদ্ধান্তে ফের কপাল খুলতে চলেছে এইসব ব্যবসায়ীদের

দীর্ঘ ও জটিল এই অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মিনি মান্ডি। তবে চিকিৎসার গণ্ডি ছাড়িয়ে মানবিকতার যে ছবি সামনে এসেছে, তা রীতিমতো আবেগঘন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার দিন রোগীর পরিবারের আর্থিক অসহায়তার কথা জানতে পেরে চিকিৎসক ডাঃ পবন মণ্ডল নিজেই নিজের গাড়িতে করে তাঁকে সসম্মানে বাড়ি পৌঁছে দেন রোগীকে। এ বিষয়ে চিকিৎসক পবন মণ্ডল বলেন, “শারীরিক অসুস্থতা নিয়ে এই রোগী আমাদের কাছে এসেছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারা যায় তার ক্যানসার রয়েছে। ‌জটিল অস্ত্রোপ্রচারের মধ্যে দিয়ে রোগীর চিকিৎসা করা হয়।‌ বর্তমানে তিনি সুস্থ আছেন। তাকে নিজে উদ্যোগে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Purulia News: ডাক্তার তো নন, যেন সাক্ষাৎ ভগবান! ৭ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর ক্যানসার রোগীকে নিজেই বাড়ি পৌঁছে দিলেন চিকিৎসক

Previous post

Assembly Sign Case: ‘গত ১৫ বছরে..সই জাল করা হয়নি তো?’, বিধানসভা কাণ্ডের পরে এবার আশঙ্কাপ্রকাশ তাপস রায়ের, নিশানায় তৃণমূল

Next post

Annapurna Yojana Form: মেমারির ২৮৫ বুথে ক্যাম্পে শুরু হয়ে গেল ফর্ম বিলি, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বিরাট আপডেট

Post Comment

You May Have Missed