Bank Holiday: ১-২ দিন না, আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ATM থেকেও কি টাকা তোলা যাবে না?
কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?আগামী সপ্তাহে টানা চার দিন বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক পরিষেবা প্রভাবিত হতে পারে।২৫ জুন (বৃহস্পতিবার): কিছু রাজ্যে মহররম উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।২৬ জুন (শুক্রবার): মহররমের কারণে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ, পাটনা, ভোপাল, রাঁচি, রায়পুর, শ্রীনগর-সহ একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।২৭ জুন (শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৮ জুন (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।



Post Comment