TMC Laila Majnu: ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ‘লয়না-মজনু’-র দাপুটে মজনু তৃণমূলের শ্যামল মাইতি

TMC Laila Majnu: ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ‘লয়না-মজনু’-র দাপুটে মজনু তৃণমূলের শ্যামল মাইতি

Last Updated:

TMC Laila Majnu Shyamal Maiti: প্রোমোটারের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা আদায়ের অভিযোগ, ৭ দিনের পুলিশ হেফাজতে তৃণমূল নেতা শ্যামল মাইতি।

তৃণমূলে যোগ দেওয়ার দিন শ্যামল মাইতি, পাশে তাপসী মণ্ডল ও অরূপ বিশ্বাস (ফাইল ছবি)
তৃণমূলে যোগ দেওয়ার দিন শ্যামল মাইতি, পাশে তাপসী মণ্ডল ও অরূপ বিশ্বাস (ফাইল ছবি)

হলদিয়া: প্রোমোটারের মাথায় বন্দুক ঠেকিয়ে তিন লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ। সঙ্গে চাকরি দেওয়ার নামে তোলাবাজির মতো ভুরি ভুরি অভিযোগে অভিযুক্ত ধৃত হলদিয়ার তাবড় তৃণমূল নেতা শ্যামল মাইতিকে নিজেদের হেফাজতে নিল পুলিশ। প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের ছায়াসঙ্গী এই দাপুটে তৃণমূল নেতাকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

হলদিয়ার প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের ছায়াসঙ্গী এবং ঘনিষ্ঠ নেতা শ্যামল মাইতির বিরুদ্ধে শিল্পাঞ্চল হলদিয়ায় তোলাবাজির ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। পালাবদলের পর সেইসব অভিযোগ নতুন করে সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। এরপর প্রথমে গ্রেফতার এবং পরে তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়।

আরও পড়ুন: বিশ্বসেরার তালিকায় দেশের সেরা IIT দিল্লির বড় উত্থান, বাংলার IIT খড়গপুর কত নম্বরে? দেখুন

পুলিশ সূত্রের খবর, টাউনশিপের প্রোমোটার মানস ভূঁইয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শ্যামল মাইতিকে। উল্লেখ্য, প্রাক্তন বিধায়ক তথা হলদিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থী তাপসী মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতে ভোট প্রচারে হলদিয়া গিয়ে প্রকাশ্য সভা মঞ্চ থেকে দু’জনকে লায়লা-মজনু বলে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের আগে হলদিয়ার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ধৃত তৃণমূল নেতা আর প্রাক্তন বিধায়ককে ‘লায়লা-মজনু’ বলে কটাক্ষ করেছিলেন। সেই লায়লা মজনুরই একজন, ‘মজনু’ গ্রেফতার হল দুর্নীতির দায়ে।

সুজিত ভৌমিক

Post Comment

You May Have Missed