হেস্টিংসে মর্মান্তিক দুর্ঘটনা! বাতিস্তম্ভের আলো মাথায় পড়ে প্রাণ হারাল সাত বছরের শিশুকন্যা

হেস্টিংসে মর্মান্তিক দুর্ঘটনা! বাতিস্তম্ভের আলো মাথায় পড়ে প্রাণ হারাল সাত বছরের শিশুকন্যা

Kolkata

-Ritesh Ghosh

সোমবার সকালে কলকাতার হেস্টিংসে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল সাত বছরের এক শিশুকন্যা। একটি বাতিস্তম্ভের নিচে বসে খেলা করার সময়েই হঠাৎ আলোগুলি তার মাথার ওপর ভেঙে পড়ে। এই অঘটনে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে, শোকেস্তব্ধ ওই শিশুকন্যার পরিবার।

মৃত শিশুর নাম গুড়িয়া, যার বয়স ছিল আনুমানিক সাত বছর। জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ সে তার পছন্দের বাতিস্তম্ভের নিচে খেলায় মত্ত ছিল। আচমকাই স্তম্ভটির আলোগুলি খুলে গুড়িয়ার মাথায় পড়লে ঘটনাস্থলেই রক্তক্ষরণ শুরু হয় এবং সে অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে।

গুড়িয়ার পরিবারের মাধ্যমে খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ভাগ্যবশত, ততক্ষণে গুড়িয়ার মৃত্যু হয়েছে। পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে রক্ষণাবেক্ষণের অভাবকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যে বাতিস্তম্ভ থেকে আলো খুলে পড়েছে, তাতে চারটি নাটের মধ্যে তিনটিই লাগানো ছিল না। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি নট উদ্ধার হয়েছে। বাকিগুলি পাওয়াই যায়নি বলেও দাবি এলাকাবাসীর।

Post Comment

You May Have Missed