North Dinajpur News: শিঙারা খেতে এসে মোবাইল নিয়ে চম্পট! রায়গঞ্জের মিষ্টির দোকানে চুরি, পুলিশের দ্বারস্থ দোকানদার

North Dinajpur News: শিঙারা খেতে এসে মোবাইল নিয়ে চম্পট! রায়গঞ্জের মিষ্টির দোকানে চুরি, পুলিশের দ্বারস্থ দোকানদার

Last Updated:

North Dinajpur News: ব্যবসায়ী বলেন, এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। তবে এবার তাঁর নিজের দোকান থেকে ব্যক্তিগত ফোন চুরি হয়ে গেল।

রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে ওই দোকানদার
রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে ওই দোকানদার

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ শিঙারা খেতে এসে দোকানদারের মোবাইল নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক মিষ্টির দোকানে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই দোকানদার।

জানা যাচ্ছে, রায়গঞ্জের পানিশালা এলাকায় সঞ্জিত যাদব নামে এক ব্যবসায়ীর মিষ্টির দোকান রয়েছে। তাঁর দোকানেই মোবাইল চুরির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট ব্যবসায়ীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় তিনি নিজের মোবাইল খুঁজে পাচ্ছিলেন না। এরপর নিজের দোকানের সিসিটিভি ফুটেজে দেখেন, দোকানে শিঙারা খেতে আসা এক দম্পতি ওই মোবাইল নিয়ে চম্পট দিয়েছেন। এরপর সেই ফুটেজ নিয়েই গভীর রাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন তিনি।

ব্যবসায়ী জানান, তাঁর দোকানের একটি বেঞ্চের উপর মোবাইলটি রাখা ছিল। এরপর দোকানে শিঙারা খেতে আসা এক দম্পতি সেই ফোন নিয়ে চলে যান।

তিনি আরও বলেন, এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। তবে এবার তাঁর নিজের দোকান থেকে ব্যক্তিগত ফোন চুরি হয়ে গেল। মোবাইল নিয়ে চম্পট দেওয়া দম্পতির গাড়ির নম্বরও রয়েছে বলে জানান এই ব্যবসায়ী।

এদিকে ভরসন্ধ্যায় মিষ্টির দোকান থেকে এভাবে মোবাইল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া ফোন ফিরে পেতে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট দোকানদার। এরপর এই ঘটনায় কী হয় সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

North Dinajpur News: শিঙারা খেতে এসে মোবাইল নিয়ে চম্পট! রায়গঞ্জের মিষ্টির দোকানে চুরি, পুলিশের দ্বারস্থ দোকানদার

Previous post

Profitable Farming Ideas: গ্রীষ্মে ধান, বর্ষায় পদ্ম! একই জমিতে ডবল ধামাকা, সঠিক পদ্ধতির মেনে কৃষিকাজে আয়ের নয়া দিশা দেখাচ্ছে বাগনান

Next post

IMD Weather Update: ভাসবে উত্তরবঙ্গ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় আপডেট

Post Comment

You May Have Missed