Arup Biswas Update in Messi Case: কালো কাচের গাড়িতে হাজিরা অরূপ বিশ্বাসের! ‘প্রশ্নপত্র’ হাতে অপেক্ষায় পুলিশ, মেসি কাণ্ডে চরম বিপাকে প্রাক্তন মন্ত্রী

Arup Biswas Update in Messi Case: কালো কাচের গাড়িতে হাজিরা অরূপ বিশ্বাসের! ‘প্রশ্নপত্র’ হাতে অপেক্ষায় পুলিশ, মেসি কাণ্ডে চরম বিপাকে প্রাক্তন মন্ত্রী

Last Updated:

Arup Biswas Update in Messi Case: গোটা মেসি বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য তাঁর ভূমিকায় যথেষ্ট বলে মনে করছেন তদন্তকারীরা। মন্ত্রী থাকার কারণে এই প্রভাব কাজে লাগিয়ে পুলিশ থেকে শুরু করে সবাইকে তিনি ভয় দেখিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। এই সমস্ত বিষয়েই এদিন তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর৷ 

মেসির সঙ্গে অরূপ বিশ্বাস, পাশে হাজিরা অরূপ বিশ্বাসের
মেসির সঙ্গে অরূপ বিশ্বাস, পাশে হাজিরা অরূপ বিশ্বাসের

কলকাতা: মেসি কাণ্ডে আজকেই জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে চলেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সকাল ৯টা বেজে ৫৬ মিনিটে কালো কাচের গাড়িতে থানায় উপস্থিত হতে দেখা গেল তাঁকে৷ ইতিমধ্যেই বিধাননগর সাউথ থানার পুলিশের পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী দল থানায় উপস্থিত হয়ে গিয়েছিলেন। পুলিশের কড়া মনোভাবের পরেই হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

প্রথমে আজকে মেসি ইভেন্ট উদ্যোক্তা শতদ্র দত্তের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসা আঘাত করা হবে। পরবর্তী ক্ষেত্রে মেসি ইভেন্টের দিন যে কান্ড তিনি ঘটিয়েছিলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ মূলত প্রথম জিজ্ঞাসাবাদ হবে শতদ্র দত্তকে ভয় দেখিয়ে জোর করে ২২ হাজার টিকিট হাতিয়ে নিয়েছিলেন সেই অভিযোগ ঘিরে। সেই টিকিট তিনি কালোবাজারি করেছিলেন বলে অভিযোগ। অরূপ বিশ্বাসকে টিকিট না দেওয়া হলে তিনি অনুষ্ঠান করতে পারবেন না বলে হুমকি দেয়া হয়েছিল।

এছাড়া, আলাদা করে কমপ্লিমেন্টারি টিকিট নিয়েছিলেন বলে দাবি শতদ্রুর। একজন ক্রীড়ামন্ত্রী থাকাকালীন তাকে পদের অপব্যবহার করে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ।

সূত্রের খবর, এই সবের পরে, পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হবে মাঠের মধ্যে গোটা বিশৃঙ্খলা পরিস্থিতি তার জন্যই ঘটেছে এই সম্পর্কে। যেমন মাঠের মধ্যে নিয়ম অনুসারে তিনজন ফটোগ্রাফার থাকতে পারত। কিন্তু বাস্তবে দেখা যায় তাঁর নিরাপত্তারক্ষী থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠ একাধিক ফোটোগ্রাফার প্রায় ৪০ জনকে ঢোকানো হয়েছিল।

ইতিমধ্যেই সেই সমস্ত ফোটোগ্রাফারদের ছবিসহ তালিকা সংগ্রহ করা হয়েছে, যাঁরা অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ৷ কিছু কমপ্লিমেন্টারি টিকিট তাঁদেরও দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসের পক্ষ থেকে। এমনকি, কিছু ফোটোগ্রাফারকে দেখা গিয়েছে মেসির সঙ্গে অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের পরিবারের একাধিক ছবি তুলে অরূপ বিশ্বাসের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। শুধুমাত্র নিজের ছবি মেসির সঙ্গে করার জন্যই তিনি এই কাজ করেছিলেন বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঠে আসার আগেই তাঁর সঙ্গে যাতে মেসির ছবি ওঠে, সেই কারণে তিনি এই কাজ করেছিলেন এমনটাই তদন্তে উঠে এসেছিল। মাঠের ভিতরে জলের বোতল প্রবেশ করানো হয়েছিল৷ সেখানেও অরূপ বিশ্বাসের একটা ভূমিকা উঠে আসছে। যে ডেকোরেটার্স টেন্ডার নিয়ে ছিল তার থেকেও অরূপ বিশ্বাস বেনিফিট নিয়েছেন বলে অভিযোগ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Arup Biswas Update in Messi Case: কালো কাচের গাড়িতে হাজিরা অরূপ বিশ্বাসের! ‘প্রশ্নপত্র’ হাতে অপেক্ষায় পুলিশ, মেসি কাণ্ডে চরম বিপাকে প্রাক্তন মন্ত্রী

Post Comment

You May Have Missed