কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা ববি হাকিমের, সম্মতি মমতার

কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা ববি হাকিমের, সম্মতি মমতার

Kolkata

-Ritesh Ghosh

কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ববি হাকিম। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগে সম্মতি জানিয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর ববি হাকিম এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

কাজ করতে অক্ষমতার কথা ববি হাকিম আগেই দলনেত্রী মমতাকে জানান। এরপর সম্মানজনক পদত্যাগের অনুমতি চান তিনি। আগেও কিছু বরো চেয়ারম্যান ও মেয়র পারিষদ পদত্যাগ করেন।

পুর আইন ১৯৮০ অনুযায়ী, মেয়র পদত্যাগ করলে পদত্যাগপত্রটি পুরসভার চেয়ারম্যানের কাছে জমা দিতে হয়। যদি চেয়ারম্যান অনুপস্থিত থাকেন, অন্যথায় তা পুর কমিশনারের কাছে জমা হবে।

এদিকে বিপুল সংখ্যক তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন একটি পরিষদীয় দল গঠন করেছেন। তিনি বিধানসভার নতুন বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তাঁর জন্য একটি পৃথক কক্ষও বরাদ্দ করা হয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁদের পরামর্শদাতা হওয়ার আবেদন করেছেন। পাশাপাশি বলেছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

Previous post

Annapurna Yojana Portal Launched: খুলল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, কোন নথি দিয়ে, কীভাবে আবেদন? ‘এই’ লিঙ্ক থেকে ফর্ম-ফিলআপ করুন এখনই

Next post

দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র আপডেট

Post Comment

You May Have Missed