Kolkata Municipality: অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে চাকরির হলুদ খাতা-দলিলপত্র! উদ্ধার হতেই বললেন, ‘আমি তো এখন আর কাউন্সিলর নই’

Kolkata Municipality: অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে চাকরির হলুদ খাতা-দলিলপত্র! উদ্ধার হতেই বললেন, ‘আমি তো এখন আর কাউন্সিলর নই’

Last Updated:

Kolkata Municipality: পালাবদলের পর থেকেই রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। ভাঙন ধরেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসকদল তৃণমূলে। কলকাতা পুরসভা হাতছাড়া হয়েছে তাদের। সম্প্রতি পুরসভার মেয়রপদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম।

অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে নথি উদ্ধার
অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে নথি উদ্ধার

কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম৷ ভেঙেছে পুরবোর্ড৷ তারপরে সোমবার কলকাতা পুরসভা থেকেই পুর নির্বাচন নিয়ে বিশেষ বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে৷ জানিয়ে দিয়েছেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই গঠন হবে নতুন পুরবোর্ড৷ ততদিন পর্যন্ত কলকাতা পুরসভার কাজকর্ম পরিচালনা করবেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে৷ এমন পরিস্থিতিতে এবার কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল।

অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আর্থিকভাবে প্রতারিত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে জমির দলিল সংগ্রহের ঘটনাও ঘটেছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া নথিগুলির মধ্যে এমন কিছু কাগজপত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে, যা এই অভিযোগগুলির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এছাড়া, সূত্রের খবর, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওই পার্টি অফিসে মিলেছে নিরোধক৷ একটি হলুদ খাতায় চাকরির সুপারিশের নাম ছিল বলে জানা গিয়েছে৷

তবে সূত্রের খবর, উদ্ধার হওয়া নথিগুলির সত্যতা এবং অভিযোগের ভিত্তি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

যদিও নিজের দলীয় কার্যালয় থেকে নথি উদ্ধারের ঘটনা ঘটলেও বিষয়টি কার্যত ঝেড়ে ফেলেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়৷ এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি তো এখন আর কাউন্সিলর নই৷ ওটা পুরসভার সম্পত্তি৷ আমার কাছে চাবিও নেই৷ পুরসভা যে দিন থেকে ডিসলভ হয়ে গেছে, সেদিন থেকে ওটা পুরসভার সম্পত্তি৷ ওটা পুরসভা বলতে পারবে ওখানে কী পাওয়ার গিয়েছে৷ ত্রাণের জিনিস সমস্ত পুরসভার ওয়ার্ড অফিস, বিধায়কদের জায়গায় থাকে, কারণ চটজলদি কোনও জায়গায় এগুলো দিতে হলে এগুলো ব্যবহার করতে হয়, এগুলো কন্টিনিউয়াস প্রসেস৷ এটা থাকে৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Municipality: অনন্যা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে চাকরির হলুদ খাতা-দলিলপত্র! উদ্ধার হতেই বললেন, ‘আমি তো এখন আর কাউন্সিলর নই’

Previous post

আপনার পরিবার কি আয়ুষ্মান যোজনার ‘আওতাভুক্ত’…? ‘এইভাবে’ কয়েক মিনিটেই কনফার্ম করে নিন স্ট্যাটাস!

Next post

সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা

Post Comment

You May Have Missed