আইপিএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির, ম্যাচ না খেলেও ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী
আমদাবাদ: এ বারের আইপিএলটা (IPL 2026) বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) জন্য স্বপ্নের মতোই কেটেছে। তবে সেই স্বপ্নের শেষলগ্নে তার হাতে ট্রফিটা উঠেনি। আইপিএলের কোয়ালিফায়ার ২-এই গুজরাত টাইটান্সের কাছে হেরে বৈভবের খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে আইপিএল ফাইনালে (IPL Final) মাঠে উপস্থিত রয়েছে বৈভব এবং এদিন মাঠে না নেমেই ইতিহাসও গড়ে ফেলল সে।
আইপিএল ফাইনালের মাঝে ক্যামেরা স্ট্যান্ডের দিকে তাক করলে বৈভবকে আইসিসির প্রধান জয় শাহের পাশে বসে খেলা দেখতে দেখা যায়। সে এইবারের আইপিএল মরশুমে একাধিক পুরস্কার জিততে পারে, সেই কারণে আন্দাজ করা হচ্ছে সে আজ মাঠে উপস্থিত হয়েছে। তবে এদিন মাঠে না নামলেও কিন্তু এক ইতিহাস গড়ে ফেলল বৈভব সূর্যবংশী।
আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে বৈভব টুর্নামেন্টের এক মরশুমে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে ‘অরেঞ্জ ক্যাপ’ জেতাটা নিশ্চিত।



Post Comment