জ্বালানি আরও মহার্ঘ্য ! ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতা ও অন্যান্য শহরে দাম বেড়ে কত হল? দেখে নিন
২৫ মে থেকে থেকে লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা। অর্থাৎ ডিজেলের দাম বাড়ল ২ টাকা ৮ পয়সা। দু’দিন আগে, শনিবার ২৩ মে দাম বেড়েছিল ডিজেল ও পেট্রোলের। কলকাতা শহরে সেদিন পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার প্রতি ১১০ টাকা ৬৪ পয়সা এবং ৯৭ টাকা ০২ পয়সা।
কোন শহরে কত পেট্রোলের দাম (লিটার প্রতি)?
কোন শহরে কত ডিজেলের দাম (লিটার প্রতি)?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সম্প্রতি দেশবাসীকে আশ্বস্ত করে এর আগে জানিয়েছিল যে দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানানো হয়, ‘‘সারা দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ সম্পূর্ণ স্থিতিশীল আছে। আমরা সব নাগরিকদের যে কোনও গুজব এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। গুজবে কান দিয়ে জ্বালানি কিনে মজুত করার রাস্তায় হাঁটবেন না। নিজেদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনুন।’’
সোমবার দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রোলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজেল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়।
আপনার শহরে নতুন রেট চেক করুন-
চারটি মেট্রো শহরের RSP (Retail Selling Price) ২৫.০৫.২৬ তারিখে:
পেট্রোলের দাম
Delhi: ১০২.১২ টাকা (+২.৬১)
Kolkata: ১১৩.৫১ টাকা (+২.৮৭)
Mumbai: ১১১.২১ টাকা (+২.৭২)
Chennai: ১০৭.৭৭ টাকা (+২.৪৬)
ডিজেলের দাম
Delhi: ৯৫.২০ টাকা (+২.৭১)
Kolkata: ৯৯.৮২ টাকা (+২.৮০)
Mumbai: ৯৭.৮৩ টাকা (+২.৮১)
Chennai: ৯৯.৫৫ টাকা (+২.৫৭)
এর পাশাপাশি, Compressed Natural Gas (CNG) এর দাম প্রতি কেজিতে ১ টাকা বাড়ানো হয়েছে, যা সাম্প্রতিক কয়েকদিনে তৃতীয়বার বাড়ানো হল এবং মোট বৃদ্ধি ৪ টাকা প্রতি কেজি হয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, এই নতুন রেট অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৭ পয়সা এবং ডিজেলের দাম সর্বোচ্চ ৯১ পয়সা পর্যন্ত বেড়েছে দেশের বিভিন্ন জায়গায়।



Post Comment