Shefali Jariwala Death: ছাই হয়ে গেলেন ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী, চিতা জ্বলতেই কান্নায় ভেঙে পড়লেন স্বামী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ জুন শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী শেফালি জরীওয়ালা। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে গোটা বিনোদন জগতে শোকের ছায়া। শুক্রবার রাতে আচমকা শরীর খারাপ করলে শেফালির স্বামী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছালে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।
তাঁর শেষ যাত্রায় দেখা গিয়েছে বিগ বস ১৩ প্রতিযোগী রশ্মি দেসাই সহ পারস ছাবড়া, হিন্দুস্তানী ভাউ, সুনিধি চৌহান, শহনাজ গিল ও বিকাস গুপ্তাকে। ‘কাঁটা লাগা’ গানের সংগীত পরিচালক হ্যারি আনন্দ শেফালিকে ‘হ্যাপি-গো-লক্কি’ বলে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুরনো স্মৃতি মনে করে হ্যারি প্রকাশ করে শেফালির সাথে তাঁর ‘কাঁটা লাগা’ গানে একত্রে কাজ করার অভিজ্ঞতা।
‘শেফালি হাসি-খুশি এক মেয়ে ছিল। আমার ভালো করে মনে আছে ‘কাঁটা লাগা’ ও আরও অন্যান্য গানের সুটিং-এ তাঁর সাথে কাটানো সময়গুলো। সে অত্যন্ত মিষ্টি এবং সে সবসময় মুখে হাসি নিয়ে আমার সাথে দেখা করত।’ শোকাচ্ছন্য হ্যারি। তিনি আরও বলেন ‘সে নিজের সাথে কাঁটা লাগা গানটিকেও অমর করে দিয়ে গিয়েছে। আর কখনো দ্বিতীয় কাঁটা লাগা গান বা কাঁটা গার্ল তাঁর জায়গা নিতে পারবে না। তাঁকে খুব মনে পড়বে। ভগবান যেন তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের অনেক শক্তি দেয়’।
আরও পড়ুন- Shefali Jariwala Death: মাত্র ১৫ বছর থেকেই ভয়ংকর রোগ, ‘কাঁটা লাগা’র পর সেভাবে কাজই করতে পারেননি…
হ্যারি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও একটি আবেগময় নোট লেখেন। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেফালিকে তাঁর স্বামী এবং আরও তিনজন তড়িঘড়ি বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক চিকিৎসার পরেও তাকে মৃত ঘোষণা করা হয়।যদিও অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে প্রকাশ্য হয়নি। জরীওয়ালার মৃত্যু অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও দুঃখের সঙ্গে নিশ্চিত করেন তাদের এক্স হ্যান্ডেলে।
অ্যাসোসিয়েশন লেখেন শেফালি ‘জরীওয়ালা আর আমাদের মধ্যে নেই। মাত্র ৪২ বছর বয়সে আচমকাই হৃদরোগে প্রয়াত তিনি। এটি অবিশ্বাস্য যে সে আর নেই। তাঁর আত্মা যেন শান্তি পায় এবং এই দুঃখকালীন পরিস্থিতিতে ভগবান যেন তাঁর পরিবারকে অনেক শক্তি দেয়’। শেফালি জরিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে অভিনয়ের পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। এই গানটি তখনকার সময়ে একটি পপ কালচার সেনসেশন হয়ে উঠেছিল।
তিনি ২০০৪ সালের ‘মুঝসে শাদি করোগি’ সিনেমাতেও অভিনয় করেন, যেখানে সলমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য ভূমিকায় ছিলেন। শেফালি এবং তাঁর স্বামী পরাগ ত্যাগী একসঙ্গে নাচের রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’র ৫ ও ৭ নম্বর সিজনে অংশগ্রহণ করেছিলেন।পরে তিনি বিগ বস ১৩-তে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি লাভ করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment