অনবদ্য স্টাইলে ট্রেলার ঘোষণা, মুক্তির তারিখ জানিয়ে আমন্ত্রণ ‘মালিক’ রাজকুমারের

অনবদ্য স্টাইলে ট্রেলার ঘোষণা, মুক্তির তারিখ জানিয়ে আমন্ত্রণ ‘মালিক’ রাজকুমারের

রোমান্টিক চরিত্র নয় এবার একেবারে অ্যাকশন মুডে রয়েছেন রাজকুমার রাও। মালিক ছবিতে প্রথম থেকে শেষ পর্যন্ত রাজকুমারকে দেখা যাবে এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে। ইতিমধ্যেই টিজার মুক্তি পেয়েছে, যা দেখে আপ্লুত ভক্তরা। এবার পালা ট্রেলার মুক্তির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিহানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো, যেখান দেখা যাচ্ছে একটি সাদা রঙের গেঞ্জি, ধূসর রঙের শার্ট এবং চোখে চশমা পরে দাঁড়িয়ে রয়েছেন রাজকুমার। একেবারে গ্যাংস্টার লুকে দেখা যাচ্ছে তাঁকে।

আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার

আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?

ভিডিয়োয় রাজকুমার বলতে শোনা যায়, বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা। আপনারা সবাই জানেন মালিক আসতে চলেছে ১১ জুলাই। টিজার মুক্তি পেয়েছে, যা আপনাদের ভালো লেগেছে। গানও ভালো লেগেছে আপনাদের। এবার মুক্তি পেতে চলেছে ট্রেলার।

তবে এখানেই সমস্যা। ট্রেলার লঞ্চ কোথায় করা যায়? কলকাতা, দিল্লি, মুম্বই, লখনউ কোথায়? অনেক ভেবে ঠিক করেছি মালিকের ট্রেলার লঞ্চ হবে মালিকেরই জায়গায়। তাহলে ১ তারিখ মালিকের থিয়েটার হলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার তরফ থেকে পপকর্ন। দেখা হচ্ছে।

আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?

আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো

এরপরেই দেখতে পাওয়া যায় রাজকুমারের সেই ক্ষতবিক্ষত চেহারা, ধুন্ধুমার অ্যাকশনের কিছু মুহূর্ত। ছোট ছোট মুহূর্তগুলিই বুঝিয়ে দিচ্ছে এই ছবি কতটা ইউনিক হতে চলেছে। সবশেষে দেখানো হয়েছে, ট্রেলার মুক্তির স্থান। আগামী ১ জুলাই Tips Flims – এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ছবির ট্রেলার।

প্রসঙ্গত, পুলকিত পরিচালিত মালিক ছবিটির চিত্রনাট্য লিখেছেন জ্যোৎস্না নাথ এবং পুলকিত। রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন মানুসী চিল্লার এবং হুমা কুরেশি।

Post Comment

You May Have Missed