West Bardhaman News: কাজ করতে করতে ফেটে গেল ফার্নেস, গলিত ধাতুর তাপে ঝলসে গেলেন ৪ শ্রমিক! বামুনাড়া শিল্পতালুকে ভয়ঙ্কর ছবি

West Bardhaman News: কাজ করতে করতে ফেটে গেল ফার্নেস, গলিত ধাতুর তাপে ঝলসে গেলেন ৪ শ্রমিক! বামুনাড়া শিল্পতালুকে ভয়ঙ্কর ছবি

Last Updated:

West Bardhaman News: বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় দুর্ঘটনা। কাজ চলাকালীন হঠাৎ করে ফার্নেস বিস্ফোরণ হয়। দুর্ঘটনার জেরে চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কারখানার কর্মরত অন্য শ্রমিকদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।

আহত শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে
আহত শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: কাজের ব্যস্ততার মাঝেই আচমকা বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ঢেকে গেল আগুন আর কালো ধোঁয়ায়। শুক্রবার জেলার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় ভয়াবহ বিপর্যয়। উৎপাদনের কাজ চলাকালীন কারখানার একটি ফার্নেসে আচমকাই বিস্ফোরণ হয়। কারখানার ভেতরে এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন শ্রমিক। যার মধ্যে রয়েছেন একজন ক্রেন চালকও।

কারখানায় কর্মরত অন্য শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতা এতই মারাত্মক ছিল যে, কারখানার একটি অংশের ছাদ ও দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফার্নেসের গলিত উত্তপ্ত তরল ধাতু এবং আগুনের ফুলকি ছিটকে এসে লাগে কর্মরত শ্রমিকদের শরীরে। ভয়াবহ এই দুর্ঘটনায় এক ক্রেন চালক-সহ মোট ৪ জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ ও জখম হয়েছেন। এই দুর্ঘটনার জেরে মুহুর্তের মধ্যে গোটা কারখানায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। চিৎকার শুরু করে দেন কর্মরত অন্য শ্রমিকরা।

জানা গিয়েছে, সহকর্মীদের চিৎকার শুনে বাকি শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর তাঁরা সহকর্মীদের উদ্ধারের কাজে হাত লাগান। জখম শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন দুজন শ্রমিক। অন্য দুই শ্রমিককে অন্যত্র রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পরিমল বিশ্বাস এবং নিরঞ্জন বাগদী নামে দুই শ্রমিকের অবস্থা কিছুটা গুরুতর। সেই কারণে ওই দুই শ্রমিককে উন্নত চিকিৎসার দিতে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন কারখানার সাধারণ শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানায় দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। উপযুক্ত নিরাপত্তা সরঞ্জাম এবং সতর্কতা অবলম্বন করা হলে এত বড় বিপর্যয় এড়ানো যেত বলেই তাঁদের দাবি। কারখানা চত্বরে এই দুর্ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনায় প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে শ্রমিকদের দাবি, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করানোর আগে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: কাজ করতে করতে ফেটে গেল ফার্নেস, গলিত ধাতুর তাপে ঝলসে গেলেন ৪ শ্রমিক! বামুনাড়া শিল্পতালুকে ভয়ঙ্কর ছবি

Post Comment

You May Have Missed