‘মমতার আমলে অনুপ্রবেশ, এখন নিজেরাই ফিরছে’, বাংলার বিজেপির সরকারের প্রশংসায় অমিত শাহর

‘মমতার আমলে অনুপ্রবেশ, এখন নিজেরাই ফিরছে’, বাংলার বিজেপির সরকারের প্রশংসায় অমিত শাহর

Last Updated:

Amit Shah Congratulate BJP government in Bengal: ৪৫ দিনের কথা ৭ দিনেই পূরণ, বাংলাদেশ সীমান্তে ফেন্সিংয়ে বড় পদক্ষেপ, শুভেন্দুকে সাধুবাদ অমিত শাহর। অনুপ্রবেশকারীদের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

News18
News18

বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে নবগঠিত রাজ্য সরকারের এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

অমিত শাহ বলেন, “আমরা নির্বাচনের সময় বলেছিলাম আপনারা আমাদের ক্ষমতা আনুন তাহলে আমরা বাংলাদেশ সীমানায় ফেন্সিংয়ের কাজ কিছু দিনের মধ্যে শুরু করব। আর আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাবো যে, সাত দিনের মধ্যেই ৬০০ হেক্টর জমি বিএসএফের হাতে দিয়ে দিয়েছেন ফেন্সিংয়ের জন্য। চিকেন নেকেরও ১২১ হেক্টর জমি ভারত সরকারকে দিয়ে দেওয়া হয়েছে।”

এছাড়াও প্রাক্তন তৃণমূল সরকারের আমলে যেভাবে অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকত তারও সমালোচনা করেন অমিত শাহ। তবে বিজেপি সরকার আসতেই তারা নিজে থেকে স্বদেশে ফিরে যাচ্ছেন বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, “আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাকেক সময় প্রতিদিন অনুপ্রবেশকারীর এদেশে প্রবেশ করত, আর এখন বর্তমানে বিজেপি সরকারের আমলে অনুপ্রবেশকারীরে নিজে থেকেই ফেরত চলে যাচ্ছে।”

এর পাশাপাশি অমিত শাহ বলেন,”শুভেন্দু অধিকারীর সরকার ক্যাম্প বানিয়েছে কিন্তু আমরা চাই অনুপ্রবেশকারীরা নিজেরাই যেখান থেকে এসেছে সেখানে ফেরত চলে যাক। ওরা নিজে থেকে চলে গেলে বাংলার সরকারও তাদের উপর কোনও কেস করবে না এবং যাওয়ার জন্য তাদের সহায়তাও করবে। আর আমি আশা করি অনুপ্রবেশকারী খোঁজার অভিযান চালানোর আগেই বেশিরভাগ লোক নিজে থেকেই ফেরত চলে যাবে।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আগামী ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। সেই কাজই দ্রুত গতিতে এগোচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

‘মমতার আমলে অনুপ্রবেশ, এখন নিজেরাই ফিরছে’, বাংলার বিজেপির সরকারের প্রশংসায় অমিত শাহর

Previous post

ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে ‘থ্রেট কালচার’, ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

Next post

Prosenjit Saha Galaxy House: সলমন খানের বাড়ির নামেই গ্যালাক্সি হাউস, নামের সঙ্গে মিলিয়ে জুড়েছিল ‘P’, উপ-প্রধান প্রসেনজিতের রাজপ্রাসাদ দেখে চমকে উঠছেন সকলে

Post Comment

You May Have Missed