TMC Councillor: “অরূপ স্বরূপ কী করতেন..”, ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস

TMC Councillor: “অরূপ স্বরূপ কী করতেন..”, ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস

কলকাতা: বিধানসভা ভোটে দলের শোচনীয় পরাজয়, এবার শীর্ষ নেতৃত্বকে নিশানা ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের। অভিযোগ জানিয়েছিলেন, ‘বরো চেয়ারম্যান হওয়ার পর অনুষ্ঠানে ডাকা হত না। ৪ মে-র পর পাশে পায়নি তৃণমূল প্রার্থীকে। তৃণমূলনেত্রী, অভিষেকের কাছে পৌঁছতে পারতাম না’,  ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর। 

আরও পড়ুন, মমতা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা, বললেন ‘ভয় পাই নাকি’ !
 
কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকেও ছেড়ে কথা বলেননি তিনি। তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস বলেন, এখানে ৪ তারিখের পর থেকে বিধায়ককে পাশে পাইনি। (ওর বিধায়ক হল দেবাশিস কুমার।) আমাকে বিভিন্ন উদ্দেশে ডাকা হত না। তৃণমূল আমলে, টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্যের অভিযোগ উঠেছে বারবার। এর মধ্য়ে একজন টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। আরেকজন তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস।

যদিও, সেই সম্পর্কে পাকাপাকি ছেদ টানবেন বলে জানিয়েছেন জুঁই বিশ্বাস। জুঁই বিশ্বাস বলেন, অরূপ স্বরূপ কী করতেন আমি জানি না। আমি ওখানে নির্দিষ্ট কাজে যেতাম। আর আমি স্বরূপের থেকে সেপারেশনে আছি। কী কারণে সেটা বলতে পারব না। এই বছরের স্বরূপের থেকে আলাদা আছি। এটা কোনও সম্পত্তিগত কারণ বা এরকম কিছু না।’

Previous post

Prosenjit Saha Galaxy House: সলমন খানের বাড়ির নামেই গ্যালাক্সি হাউস, নামের সঙ্গে মিলিয়ে জুড়েছিল ‘P’, উপ-প্রধান প্রসেনজিতের রাজপ্রাসাদ দেখে চমকে উঠছেন সকলে

Next post

West Bengal News | বাংলায় এবার Gujarat Model | রাজ্যে ৬৫০ কোটির মেগা প্রকল্প | Bangla News

Post Comment

You May Have Missed