Debit Card দিয়ে শপিং করেছেন, তাও আবার EMI-তে? CIBIL Score-এ কী প্রভাব পড়বে?
তবে অনেকের মনেই একটা বড় প্রশ্ন থাকে, ডেবিট কার্ডে EMI-তে কেনাকাটা করলে কি CIBIL Score বা Credit Score-এর উপর প্রভাব পড়ে? এর উত্তর হ্যাঁ, প্রভাব পড়ে। বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক।
আগে EMI-এর ধারণা বুঝে নিন
EMI অর্থ হল কোনও ঋণের টাকা নির্দিষ্ট সময়ে ভাগে ভাগে পরিশোধ করা। আপনি যখন কোনও জিনিস EMI-তে কেনেন, তখন পুরো দাম একবারে দেন না।
ক্রেডিট কার্ডের ক্ষেত্রে পণ্যের সমপরিমাণ লিমিট ব্লক হয়ে যায়। কিন্তু ডেবিট কার্ডে তেমন হয় না। তাই ব্যাঙ্কের দৃষ্টিতে এটি এক ধরনের ছোট লোন বা Consumer Durable Loan হিসেবে ধরা হয়। আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটিতেই EMI করুন না কেন, সেই তথ্য ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করা হয়। ফলে EMI পেমেন্টে ভুল হলে তার প্রভাব CIBIL Score-এ পড়বেই।
অনেকেই ভাবেন, ডেবিট কার্ড তো নিজের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, তাই এর সঙ্গে লোন বা ক্রেডিট স্কোরের সম্পর্ক কী! আসলে এটাই বড় ভুল ধারণা।
আপনি যখন Debit Card EMI বেছে নেন, তখন ব্যাঙ্ক বা ফিন্যান্স কোম্পানি সেটিকে একটি ছোট লোন হিসেবে গণ্য করে। সেই লোনের তথ্য CIBIL, Experian, Equifax বা CRIF High Mark-এর মতো ক্রেডিট ব্যুরো সংস্থার কাছে পাঠানো হয়। ফলে আপনি কীভাবে EMI পরিশোধ করছেন, তার উপর আপনার পুরো ক্রেডিট হিস্ট্রি নির্ভর করে।
ধরা যাক, আপনি ৭৫,০০০ টাকার একটি ল্যাপটপ কিনতে চান, কিন্তু একবারে পুরো টাকা দিতে পারছেন না।
আপনি যদি Debit Card EMI অপশন বেছে নেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে ৭৫,০০০ টাকা কাটা হবে না। বরং ব্যাঙ্ক আপনার হয়ে দোকানদারকে পুরো টাকা দিয়ে দেবে। এরপর সেই টাকাকে ৩, ৬ বা ৯ মাসের EMI-তে ভাগ করে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে কিস্তি কেটে নেওয়া হবে।
যদি প্রতি মাসে সময়মতো EMI কেটে যায়, তাহলে আপনার রিপেমেন্ট হিস্ট্রি শক্তিশালী হয়। ব্যাঙ্কের চোখে আপনি একজন দায়িত্বশীল গ্রাহক হিসেবে পরিচিত হন এবং এতে CIBIL Score বাড়তে সাহায্য করে।
যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় EMI Bounce হয়, তাহলে সেটিকে ডিফল্ট হিসেবে ধরা হয়। এতে CIBIL Score দ্রুত কমে যেতে পারে। ভবিষ্যতে Home Loan বা Car Loan নেওয়ার সময় সমস্যায় পড়তে পারেন।
একাধিক EMI একসঙ্গে চালু থাকলে ব্যাঙ্ক মনে করতে পারে আপনি অতিরিক্ত ঋণের উপর নির্ভর করছেন। এর ফলে Credit Profile-এর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সমস্ত EMI সময়মতো মিটিয়ে লোন বন্ধ করতে পারলে আপনার Credit History আরও শক্তিশালী হয়।
ডেবিট কার্ড EMI-এর বড় সুবিধা বড় কেনাকাটা সহজ হয়ে যায় ।
ক্রেডিট কার্ড ছাড়াই EMI সুবিধা পাওয়া যায় ।
নতুন CIBIL Score তৈরি করার সুযোগ মেলে সময়মতো পেমেন্ট করলে ভবিষ্যতে লোন পাওয়া সহজ হতে পারে
সতর্ক থাকুন এই বিষয়গুলিতে
অনেক সময় “No Cost EMI” বা “0% EMI” বলা হলেও, প্রসেসিং ফি, GST বা অন্যান্য Hidden Charges নেওয়া হতে পারে।
এছাড়া,
EMI কাটার আগেই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স রাখুন Auto-debit ফেল হলে ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত Bounce Charge লাগতে পারে । EMI মিস হলে CIBIL Score ক্ষতিগ্রস্ত হতে পারে ।
ডেবিট কার্ড EMI একদিকে যেমন সুবিধাজনক, তেমনই অসাবধান হলে ঝুঁকিও তৈরি করতে পারে। আপনি যদি নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেন এবং সময়মতো EMI পরিশোধ করেন, তাহলে এটি আপনার Credit Score উন্নত করতে সাহায্য করবে। তাই সবসময় আয় ও খরচ বুঝে EMI ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।



Post Comment