ENG vs IND: ৫ সেঞ্চুরিও কম পড়ল শেষবেলায়! বুমরা নির্ভরতায় ডুবল ভারত…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক টেস্টে পাঁচ সেঞ্চুরি! ভারত আগে কখনও করেনি। কিন্তু দিনের শেষে সেই রেকর্ডের ম্য়াচেও হারতে হল টিম ইন্ডিয়াকে। পঞ্চম দিনে শেষ ইনিংসে ৩৭১ রান তুলে ফেলল ইংল্যান্ড। অবিশ্বাস্যভাবে হেরে গেল ভারত।
ইংল্যান্ডের ব্যাটাররা কার্যত অসাধ্য সাধন করলেন। শেষদিন জয়ের জন্য দরকার ছিল সাড়ে তিনশো রান। টেস্টে শেষদিনে ব্য়াট করতে নেমে দূরন্ত শুরু করেন দুই ওপেনার। প্রথম উইকেটেই প্রায় অর্ধেক রান ওঠে যায়। ক্রলি ৬৫ রানে আউট হলেও ডাকেট ১৪৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে গেলেন। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ১৮৮ রানে। দুই ওপেনার আউট হওয়ার পর ওলি পোপ এবং হ্যারি ব্রুকও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। একটা সময় মনে হচ্ছিল ভারত ম্যাচে ফিরলেও ফিরতে পারে।
শেষদিকে জো রুট, বেন স্টোকস এবং জেমি স্মিথ ম্যাচ শেষ করে দিলেন। পাঁচ উইকেট খুইয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেল ইংল্যান্ড। জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। জঘন্য বোলিং করলেন যশপ্রীত বুমরারা। প্রসিদ্ধ কৃষ্ণ ওভারে ৬ রানেরও বেশি করে বিলোলেন। শার্দূল ঠাকুর রান দিলেন ওভারে পাঁচেরও উপরে। মহম্মদ সিরাজ এবং বুমরাহ ভালো বল করলেও ভাগ্য এবং ফিল্ডাররা তাঁদের সঙ্গ দেননি। গোটা ম্যাচে টিম ইন্ডিয়া অন্তত গোটা আটেক ক্যাচ ছেড়েছে। দ্বিতীয় ইনিংসেও একাধিক ক্যাচ মিস হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment