ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে দাপট তিলক বর্মার, দাঁড়িয়ে শতরানের দোরগোড়ায়

ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে দাপট তিলক বর্মার, দাঁড়িয়ে শতরানের দোরগোড়ায়

একদিকে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখান যশস্বী জসওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্তরা। অন্যদিকে কাউন্টি ক্রিকেটে ব্যাট হাতে নজর কাড়েন ইশান কিষান, তিলক বর্মারা। লাল বলের ক্রিকেটে ভারতের পরবর্তী প্রজন্ম যে দায়িত্ব নিতে তৈরি, সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট।

সোমবার ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের হয়ে ইয়ার্কশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন ভারতের ইশান কিষান। তিনি ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরেন। সুতরাং, ইশান নিশ্চিত শতরান হাতছাড়া করেন বলা যায়।

আরও পড়ুন:- Unmukt Chand Gets Fifty: বল হাতে জ্বলে উঠলেন রাসেল, ব্যাট হাতে নাইট রাইডার্সকে জেতালেন যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক

সোমবারই চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে হ্যাম্পশায়ারের হয়ে দাপুটে ইনিংস খেলেন ভারতের তিলক বর্মা। তিলক ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করেছেন। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে তিনি দাঁড়িয়ে রয়েছেন ব্যক্তিগত শতরানের ঠিক দোরগোড়ায়।

তিলক দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৯৮ রানে। ২৩৪ বলের জমাট ইনিংসে তিনি ১১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। এখন দেখার যে, তৃতীয় দিনে তিলক নিজের শতরান পূর্ণ করতে পারেন কিনা। আপাতত প্রথম ইনিংসের নিরিখে এসেক্সের থেকে মাত্র ৩ রানে পিছিয়ে রয়েছে হ্যাম্পশায়ার। তাদের হাতে রয়েছে ৬টি উইকেট। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে হ্যাম্পশায়ারের বড়সড় লিড নেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।

আরও পড়ুন:- ৩৩ বলে মারকাটারি শতরান, ১৫টি ছক্কায় মধ্যপ্রদেশ T20 লিগে তাণ্ডব অভিষেকের

উল্লেখ্য, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে এসেক্স তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৯৮.১ ওভার। চার্লি অ্যালিসন ১৯২ বলে ১০১ রান করেন। তিনি ১১টি চার ও ২টি ছক্কা মারেন। হ্যাম্পশায়ারের হয়ে প্রথম ইনিংসে ১৯.১ ওভার বল করে ১০টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন কাইল অ্যাবট। তিলক বর্মা ২ ওভার বল করেন। কোনও উইকেট না পেলেও মোটে ৬ রান খরচ করেন তিনি।

আরও পড়ুন:- On This Day: ৬ বছর আগে ঠিক এই দিনে বিশ্বকাপের মঞ্চে অনন্য কৃতিত্ব অর্জন করেন শামি- দেখুন সেই চোখ ধাঁধানো ভিডিয়ো

পালটা ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে হ্যাম্পশায়ার তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তুলেছে। তারা সাকুল্যে ৯১ ওভার ব্যাট করেছে। তিলকের সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন লিয়াম ডসন। তিনি ৯টি চার ও ২টি ছক্কার সাহায্য়ে ১৩২ বলে ৭৯ রান করেছেন। এসেক্সের হয়ে স্যাম কুক এখনও পর্যন্ত ২১ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

Post Comment

You May Have Missed