রাজ্যে এসেছে নতুন সরকার, কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন কবে? বড় ইঙ্গিত দিলেন সজল ঘোষ

রাজ্যে এসেছে নতুন সরকার, কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন কবে? বড় ইঙ্গিত দিলেন সজল ঘোষ

কলকাতা : ৯ বছরের ওপর রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে হয়নি ছাত্র সংসদ নির্বাচন। শুভেন্দু অধিকারীর সরকারের আমলে কি বদলাবে এই ছবি? তেমনই ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। এবছরেই কলেজগুলিতে হবে ছাত্র ভোট, এমন আশার কথা শোনা গেল তাঁর মুখে। ৯ বছর ধরে, রাজ্যের বিশ্ববিদ্যালয়-কলেজগুলিতে থমকে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন! আর এই অবস্থায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। তৈরি হয়েছে নতুন সরকার। এবার কি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন ফিরতে চলেছে? আশার কথা শোনালেন বরানগরের বিজেপি বিধায়ক। 

‘কোথায় পুষ্পা, কোথায় আপনি, দেখতে পাওয়া যাচ্ছে না’, ফলতার সভা থেকে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

সজল ঘোষ বলেছেন, ‘নির্বাচন তো আমার রাইট। ইউজিসি দেয় এই রাইট। এই রাইট কেড়ে নেওয়ার অধিকার এদের নেই, কোনও সরকারের নেই। দুর্ভাগ্যবশত কোনও ছাত্রসংগঠন, ইনক্লুডিং আমার… কেউ এটা নিয়ে কথা বলেনি। ১০০ শতাংশ হতে হবে। আমি তো এটা দাবি করব। শুভেন্দুবাবুও ছাত্র রাজনীতি থেকেই আসা। দাবি করতে হবে না। উনি নিজেই করবেন। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ছাত্র রাজনীতি ঠিক করে করেননি। শুভেন্দুবাবু আর ওঁর মধ্যে তফাৎ রয়েছে। কলেজের জিএস হয়ে এসছেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়)। আমরাও যেমন কলেজের জিএস, আর বললাম না… আমরা যেমন কলেজের জিএস, উনিও কলেজের জিএস। আশা করছি এবছর থেকে দেখতে পাবেন।’ 

CPM নেতার জায়গা জবর দখল করে দোকান করার অভিযোগ TMC-র বিরুদ্ধে ! এবার হাসনাবাদেও চলল বুলডোজার 

২০১৭ সালের মানুষের জানুয়ারি মাসে রাজ্যে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়। ব্যতিক্রম শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাও সে ৬-৭ বছর আগেকার কথা। অথচ সাধারণ পড়ুয়া থেকে আদালত, ছাত্র ভোটের সওয়াল ঘুরে ফিরে এসেছে সব স্তর থেকেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের ইউনিয়ন রুমগুলোতে তালা ঝোলানে হয়েছে আগেই। কিন্তু তারপরেও তৃণমূল সরকারের আমলে কলেজ, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক মদতে বহু প্রভাবশালী প্রাক্তনীর বিরুদ্ধে মৌরসীপাট্টা চালানোর অভিযোগ ওঠে। ছাত্র ইউনিয়ের জন্য় বরাদ্দ হাজার হাজার টাকা নয়ছয়ের পাশাপাশি ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ চালানোর মতো একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসে। 

রাজ্যে পালাবদলের পর, বুধবার উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, রাজ্যের সমস্ত সরকারি কলেজের মাথাদের সরিয়ে নতুন করে পরিচালন সমিতি গড়তে হবে। এবার কি ছাত্র সংসদ ভোট করাতে উদ্যোগ নেবে বিজেপি সরকার? অন্যদিকে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন দাবি করে আসছে বামেরাও। এবাত কি তাহলে ফের ভোট হবে কলেজে কলেজে? 

Previous post

তৃণমূল সাংসদের নাটক দেখতে শমীক ভট্টাচার্য! বললেন, ‘সরকারের সমালোচনা হবে, মতপ্রকাশের অধিকার…’

Next post

পেট্রোলের দাম বাড়লেও নো টেনশন ! মাত্র ৫ লাখে মিলবে দুর্দান্ত মাইলেজের এই সেরা গাড়িগুলি

Post Comment

You May Have Missed