New Business Idea: গরমের সময় তুমুল চাহিদা! এই খাবারের ব্যবসা করে আয় করতে পারেন, দিশা দেখাচ্ছেন কোচবিহারের ব্যবসায়ী

New Business Idea: গরমের সময় তুমুল চাহিদা! এই খাবারের ব্যবসা করে আয় করতে পারেন, দিশা দেখাচ্ছেন কোচবিহারের ব্যবসায়ী

Last Updated:

New Business Idea: কোচবিহারের এই ব্যবসায়ী এই বিশেষ খাবারের ব্যবসা করে একদিকে যেমন নিজের আয়ের দিশা খুঁজে নিয়েছেন, তেমনই স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছেন।

গরম পড়লেই এই ব্যবসায় লাভের পরিমাণ বেড়ে যায় | প্রতীকী ছবি
গরম পড়লেই এই ব্যবসায় লাভের পরিমাণ বেড়ে যায় | প্রতীকী ছবি

কোচবিহারঃ বৈশাখের গরমে পুড়ছে বাংলা। চড়চড় করে চড়ছে তাপমাত্রার পারদ। বছরের এই সময়টা এলেই শরবত, বিভিন্ন ঠান্ডা পানীয়ের চাহিদা একলাফে অনেকটা বৃদ্ধি পায়। সেই তালিকায় রয়েছে আইসক্রিমেরও নাম। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে তীব্র গরম থেকে স্বস্তি পান বহু মানুষ। এই বিশেষ খাবারের ব্যবসা করেই আয়ের দিশা খুঁজে পেয়েছেন কোচবিহারের এক ব্যবসায়ী।

কোচবিহারের বাসিন্দা আহমদ হোসেন জেলার বুকে একটি আইসক্রিম কারখানা তৈরি করেন। সেখানে বানাতে থাকেন বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। আস্তে আস্তে ক্রেতাদের মধ্যে তাঁর এই ফ্যাক্টরি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ছোট থেকে শুরু করে বড়, সকলেই তাঁর কারখানার আইসক্রিমের স্বাদে মজতে শুরু করেন।

প্রত্যেক বছর গরম পড়লেই আইসক্রিমের চাহিদা অনেকটা বেড়ে যায়। তীব্র গরম থেকে রেহাই পেতে অনেকেই এই ঠান্ডা খাবারে কামড় বসান। আর তাতেই লক্ষ্মীলাভ হয় একদল ব্যবসায়ীর।

প্রসঙ্গত, আইসক্রিমের কারখানা স্থাপন করে কোচবিহারের ব্যবসায়ী আহমদ হোসেন একদিকে যেমন নিজে আয়ের দিশা খুঁজে নিয়েছেন, তেমনই স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করেছেন। তাঁর দেখানো এই পথে হেঁটে অন্যরাও চাইলে উপার্জন করতে পারেন।

Previous post

Suvendu Adhikari Oath Ceremony: রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারীর, তাঁকে আলিঙ্গন মোদি-শাহের, শপথ নিলেন পাঁচ মন্ত্রীরাও

Next post

‘বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত’, হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?

Post Comment

You May Have Missed