ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন চন্দ্রনাথকে, ‘অভয়া’র মত বিচারহীন থাকতে দেব না: শুভেন্দু

ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন চন্দ্রনাথকে, ‘অভয়া’র মত বিচারহীন থাকতে দেব না: শুভেন্দু

কলকাতা: মধ্যমগ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ সিংহ। এদিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে দৌড়ে আসেন শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ এমার্জেন্সি ওয়ার্ডে ছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজয়ী বিজেপি প্রার্থী। এরপরই শুভেন্দু বলেন, ‘আমি ভগ্ন হৃদয় নিয়ে এসেছি এখানে। আমাদের জনপ্রতিনিধিদের কিছু মানুষের ওপর নির্ভর করতে হয়। তাঁরা অরাজনৈতিক। তাঁরা কোনওভাবে কােনও রাজনীতির মধ্য়ে থাকে। এ রাজ্যের পরিস্থিতিতে গত ১৫ বছরে যা করে রেখেছে, তা দেখাই যাচ্ছে, এই হিংসার রাজনীতি। এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত নিচ্ছি না। সবাইকে আশ্বস্ত করছি যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে, ঘটনার গুরুত্ব বিচার করা হয়েছে। ডিজি সিদ্ধানাথ গুপ্ত এসেছিলেন নিজে। এডিজি ও আইজিকে নিয়ে এসেছিলেন। তাঁরা আমাকে ও সুকান্তবাবুকে আশ্বস্ত করেছেন যে সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণ নিয়ে অতি দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করবে।’

শুভেন্দু আরও বলেন, ‘গত ২-৩ দিন ধরে একটি ফলস নম্বরপ্লেট লাগানো গাড়ি নিয়ে ঘোরাঘুরি চলছিল। এটা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথকে। এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। আমি তবুও গোটা রাজ্যের বিজেপির সব বিধায়কদের জন্য বলব যে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা সরকারে এসেছি। দু-তিনদিনের মধ্য়েই বিজেপি দায়িত্ব নেবে। ‘অভয়া’র মত বিচারহীন থাকতে দেব না। তার ব্যবস্থা করব। সবাইকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন ও পরিবারগুলোর পাশে থাকুন। আমরা থাকতে থাকতেই খড়দহতে বোমাতে একজন আহত, বরানগরে একজন আহত, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম। যাতে আর কোনও মায়ের কোল খালি না হয়, তা দেখতে হব।’

উল্লেখ্য, মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন করার ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোট পরবর্তী হিংসার সবচেয়ে বড় বলি বোধহয় এটাই। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করা হয়। গাড়ি থামিয়ে গুলি চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছিল। সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করা হয়। আহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ির চালকও। গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথ-কে লক্ষ্য করে গুলি করে খুন করা হয়। বুকে, পেটে, মাথায় গুলি লাগে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের। চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দুটো গুলি লেগেছে, গুলিবিদ্ধ গাড়ির চালকও। অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গাড়ি চালককে। আশঙ্কাজনক অবস্থায় অ্যাপোলো হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি গাড়ির চালক।

Previous post

পদ আঁকড়ে মমতা, হার নিশ্চিত বুঝে দুপুরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Next post

বাড়ির ১৫০ মিটারের মধ্যেই খুন! শুভেন্দুর আপ্তসহায়কের হত্যাকাণ্ড নিয়ে কী জানাল পুলিশ?

Post Comment

You May Have Missed