Gosanimari Rajpat: ইতিহাস ভাললাগে? ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারেন গোসানিমারি রাজপাট, আজও বয়ে চলেছে ‘ওই’ আমলের স্মৃতি

Gosanimari Rajpat: ইতিহাস ভাললাগে? ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারেন গোসানিমারি রাজপাট, আজও বয়ে চলেছে ‘ওই’ আমলের স্মৃতি

Last Updated:

Gosanimari Rajpat: ইতিহাসের সন্ধানে ছুটি কাটাতে চাইলে চলে আসতে পারেন গোসানিমারি রাজপাট। বহু পর্যটকের মতে, জেলার দীর্ঘ পুরনো পুরাকীর্তিগুলির মধ্যে অন্যতম এটি।

গোসানিমারি রাজপাট
গোসানিমারি রাজপাট

গোসানিমারি, কোচবিহারঃ ‘রাজার শহর’ কোচবিহারে প্রচুর ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রাচীন মন্দির থেকে রাজবাড়ি, এখানে কী নেই! সেই কোচবিহারেরই অন্যতম এক ঐতিহাসিক স্থান হল গোসানিমারি রাজপাট, আজও যা বয়ে চলেছে কয়েক শতাব্দী প্রাচীন বহু স্মৃতি।

জানা যায়, ১৫১০-১৫২৫ সময়কালে গোসানিমারি এলাকাকে নিজের রাজধানী হিসেবে বেছে নেন মহারাজা বিশ্বসিংহ। এরপর এখানে রাজপ্রসাদ, মন্দির, দুর্গ তৈরি করেন কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে মহারাজা নরনারায়ণের আমলে রাজধানী কোচবিহারে সরিয়ে নিয়ে যাওয়া হলেও গোসানিমারির ঐতিহাসিক গুরুত্ব অটুট থেকেছে।

জানা যায়, ১৯৯৮ সালে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে খননকার্য চালানো হলে প্রচুর ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছিল। পাথরের মূর্তি, টেরাকোটার বিভিন্ন জিনিস, রুপোর মুদ্রা, লোহার বালা, লোহার চেন, ঘুঙুর, তির সহ নানা সামগ্রী বেরিয়ে আসে।

বর্তমানে এই গোসানিমারি রাজপাটে এলে পাহাড়ের মতো উঁচু মাটির ঢিবি দেখা যায়। অনেকের দাবি, এর নিচে রাজপ্রাসাদ কিংবা দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। বহু বছর ধরে ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে এই জায়গার গুরুত্ব ব্যাপক। তাই আপনারও ইতিহাস ভাললাগলে টুক করে এখান থেকে ঘুরে যেতেই পারেন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Gosanimari Rajpat: ইতিহাস ভাললাগে? ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারেন গোসানিমারি রাজপাট, আজও বয়ে চলেছে ‘ওই’ আমলের স্মৃতি

Post Comment

You May Have Missed