Suvendu Adhikari: ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, শিখ সমাজ: শুভেন্দু অধিকারী
কলকাতা: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয়। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এবার মমতার নিজের গড় ভবানীপুরেও শুভেন্দুর জয়। ১৫,১১৪ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা। নির্বাচনে নন্দীগ্রামের পর ভবানীপুর, দুটো কেন্দ্রেই জয় ছিনিয়ে নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘আমাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদেরকে প্রনাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। আমাকে জিতিয়েছে হিন্দুরা, শিখ সমাজ। আমার এই সিট জেতা প্রয়োজন ছিল। এই আসন হারলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হত না। ধন্যবাদ জানাব বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদিজিকে। আর কৃতজ্ঞতা জানাব আমার নেতা অমিত শাহজিকে। আমার এই জয়ের পেছনে রয়েছে তিনশো বিজেপি কর্মী ও হিন্দু যাঁরা শহিদ হয়েছেন। হরগোবিন্দ দাস ও চন্দন দাস সহ যাঁরা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের এই জয় উৎসর্গ করলাম।’
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Post Comment