আরসিবিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর, আইপিএলের মাঝেই আচমকা ভারত ছেড়ে ইংল্যান্ডে!

আরসিবিকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর, আইপিএলের মাঝেই আচমকা ভারত ছেড়ে ইংল্যান্ডে!

বেঙ্গালুরু: তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর । কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিয়েছিল বলে কম বিতর্কও হয়নি । কিন্তু এবারের আইপিএলে আরসিবির শেষ তিন ম্যাচে দেখা যায়নি ফিল সল্টকে । কী হয়েছে তাঁর?

ফিল সল্টের আঙুলে চোট লেগেছে । সেই চোটের কারণেই তিনি মাঠের বাইরে । এবার আইপিএলের মাঝেই ভারত ছাড়লেন সল্ট । তিনি ইংল্যান্ডে উড়ে গিয়েছেন! কিন্তু কেন?

জানা গিয়েছে, আঙুলের স্ক্যান করানোর জন্য ইংল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি । যার অর্থ, জেকব বেথেলকে আরসিবি-র টপ অর্ডারে আরও কিছুদিন দেখা যাবে । এখনই খেলতে পারবেন না ফিল সল্ট ।

ঠিক কী ধরনের চোট রয়েছে সল্টের, এ নিয়ে এখনও পর্যন্ত আরসিবি-র তরফে কিছু জানানো হয়নি । তবে জানা গিয়েছে, দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ১৮ এপ্রিলের ম্যাচে ডাইভ দিয়ে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পান সল্ট । তারপর থেকেই মাঠের বাইরে তিনি ।

আইপিএলে সল্টের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে । ৬ ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছিলেন সল্ট । ইংরেজ ক্রিকেটার ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ । চোট পাওয়ার পর থেকেই তিনি দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । পাশাপাশি শুরু হয়েছে তাঁর আঙুলের চিকিৎসা । তাঁর আঙুলে স্ক্যান করানো হয়েছে বলে খবর । ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি – দুই পক্ষই আশাবাদী যে, দ্রুত চোট সেরে যাবে এবং এই মাসের পরের দিকে তিনি আরসিবির হয়ে মাঠে নামতে পারবেন । 

সল্টের অনুপস্থিতিতে একাদশের দরজা খুলে গিয়েছে ইংল্যান্ড জাতীয় দলে তাঁর সতীর্থের কাছে । তিনি জেকব বেথেল । বিরাট কোহলির সঙ্গে তিনিই এখন ইনিংস ওপেন করছেন । তবে ব্যাট হাতে তিনি এখনও নজর কাড়তে পারেননি । তিন ইনিংসে মোটে ৩৯ রান করেছেন । যদিও টপ অর্ডারে টানা সুযোগ পেলে ছাপ ফেলতে পারেন কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল । ইংল্যান্ডের জর্ডন কক্সও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন । 

Previous post

Indian Railways: উত্তর দিনাজপুরবাসীর জন্য সুখবর! রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ, ৪ নতুন রুটে ফাইনাল লোকেশন সার্ভের জন্য টেন্ডার আহ্বান

Next post

মীনাক্ষী-শীর্ষণ্যকে পিছনে ফেলে জিতে গেলেন দীপাঞ্জন! উত্তরপাড়ায় জয়ী বিজেপি প্রার্থী

Post Comment

You May Have Missed