Indian Rail : বিভূতি এক্সপ্রেসে মারাত্মক ঘটনা! বিকট শব্দ, তার পরই ছিটকে পড়ে যুবক! পানাগড় স্টেশনে আতঙ্কের পরিবেশ

Indian Rail : বিভূতি এক্সপ্রেসে মারাত্মক ঘটনা! বিকট শব্দ, তার পরই ছিটকে পড়ে যুবক! পানাগড় স্টেশনে আতঙ্কের পরিবেশ

Last Updated:

Indian Rail : পানাগড় স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড। বিভূতি এক্সপ্রেসের উপর উঠে পড়ে এক যুবক। তার পর বিদ্যুতের তারে ঝটকা খেয়ে ছিটকে পড়ে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পানাগড় : প্রতিদিনের মতো শনিবারও পানাগড় স্টেশনে ৯টা ৪২মিনিটে হাওড়া থেকে এসে দাঁড়ায় বিভূতি এক্সপ্রেস। সেই সময় হঠাৎই এক যুবককে ট্রেনের বগির উপরে শুয়ে থাকতে দেখেন যাত্রীরা।

ছুটে গিয়ে ট্রেনের চালককে বিষয়টি জানাতে সাথে সাথে চালক ট্রেন দাঁড় করিয়ে রাখেন এবং স্টেশন ম্যানেজারকে খবর দেওয়া হয়।এদিকে ওই যুবককে যাত্রীরা ট্রেনের উপর থেকে নামানোর চেষ্টা করলে তিনি ইঞ্জিনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় উপরে ইলেক্ট্রিকের তারের সংস্পর্শে আসলে বিকট শব্দ হওয়ার পরই ওই যুবক ছিটকে ইঞ্জিনের উপরে পড়ে যায়।

খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিকরা ও রেলের কর্মীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।। এরপর রেল কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে নামিয়ে হাসপাতালে পাঠায়।

প্রায় ১০টা বেজে ১৬ মিনিট নাগাদ বিভূতি এক্সপ্রেসকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, হাওড়া স্টেশন থেকেই ওই যুবক ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে চেপে আসছিল। বর্ধমান স্টেশন পার করার পর গলসি স্টেশনের কাছে তিনি গেটের সামনে চলে যান।

আরও পড়ুন- প্রবল ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর বিরাট তাণ্ডব, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, এল আবহাওয়ার মেগা আপডেট

পানাগড় স্টেশন ঢোকার মুখে চলন্ত ট্রেনের জানালার রড ধরে তিনি বগির উপর উঠে যান। বিভূতি এক্সপ্রেস স্টেশনে দাঁড়ানোর পর যাত্রীরা তাঁর খোঁজ শুরু করেন। তার পরেই তাঁকে ট্রেনের বগির উপর শুয়ে থাকতে দেখা যায়। চালকের তৎপরতায় ওই যুবকের প্রাণ বেঁচে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকলেও সমস্ত বিষয়ে খতিয়ে দেখার পর রেলের আধিকারিকরা ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠায়। -অর্পণ চক্রবর্তী

Previous post

Falta Repoll Update : ”১০ বার জন্ম নিলেও…!” ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা হতেই চ্যালেঞ্জ অভিষেকের, উগরে দিলেন ক্ষোভ

Next post

চূর্ণবিচূর্ণ ‘ডায়মন্ড মডেল’, ফলতায় ফের ভোট ঘোষণার পরই অভিষেককে খোঁচা অমিত মালব্যর

Post Comment

You May Have Missed