Falta Repoll Update : ”১০ বার জন্ম নিলেও…!” ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা হতেই চ্যালেঞ্জ অভিষেকের, উগরে দিলেন ক্ষোভ

Falta Repoll Update : ”১০ বার জন্ম নিলেও…!” ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা হতেই চ্যালেঞ্জ অভিষেকের, উগরে দিলেন ক্ষোভ

Last Updated:

Falta Repoll Update : কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলতার বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ হয়েছে। এমনকী গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগও রয়েছে। তাই গোটা বিধানসভা কেন্দ্রেরই গত বুধবারের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : বাংলায় ভোট শান্তিপূর্ণ, নির্বাচন কমিশনের এমন দাবি তা হলে পুরোপুরি সঠিক নয়! গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে৷ ফলে আগামী সোমবার রাজ্যের ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে৷ ফলতা বিধানসভার ফল ঘোষণা হবে আগামী ২৪ মে৷

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল ফলতায় ভোগ্রহণের দিন যে অনিয়মের অভিযোগগুলি উঠেছিল, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই ওই বিধানসভার সমস্ত বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ২১ মে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে৷ ভোটগণনা এবং ফল ঘোষণা হবে ২৪ মে৷

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলতার বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ হয়েছে। এমনকী গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগও রয়েছে। তাই গোটা বিধানসভা কেন্দ্রেরই গত বুধবারের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। পুনর্নিবাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। আর তার পর থেকেই কমিশনের শান্তিপূর্ণ ভোটের দাবি নিয়ে কথা উঠতে শুরু হয়েছে।

ডায়মন্ড হারবার জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা বনাম ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঠান্ডা লড়াই যে শেষ পর্যন্ত এমন পর্যায় পৌঁছবে তা অনেকেই আন্দাজ করতে পারেননি। এবার এরই মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন।

বিজেপি নেতা অমিত মালব্যর এক্স হ্যান্ডেল পোস্টকে কোট পোস্ট করে ফলতা নিয়ে চ্যালেঞ্জ অভিষেক বন্দোপাধ্যায়ের। তিনি লিখলেন, আপনারা—ওই ‘বাংলা-বিরোধী গুজরাতি চক্র’ এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার, আমার ‘ডায়মন্ড হারবার মডেল’-এর বিন্দুমাত্র ক্ষতি করতে গিয়ে দশটি জন্ম পার করে দিলেও তা যথেষ্ট হবে না। আপনাদের যা কিছু আছে সব নিয়ে আসুন। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ফলতায় আসুন। আপনাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে পাঠান, দিল্লি থেকে আপনাদের কোনো ‘গডফাদার’-কে পাঠিয়ে দিন, প্রার্থী হোক। যদি আপনাদের সাহস থাকে, তবে ফলতা থেকে নির্বাচনে লড়ুন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Falta Repoll Update : ”১০ বার জন্ম নিলেও…!” ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা হতেই চ্যালেঞ্জ অভিষেকের, উগরে দিলেন ক্ষোভ

Post Comment

You May Have Missed