West Bengal Assembly Elections 2026: ‘২০০-র বেশি আসন পাবে তৃণমূল, ভবানীপুর ও নন্দীগ্রাম-দুই কেন্দ্রেই হারবেন শুভেন্দু’, আত্মবিশ্বাসী মদন মিত্র

West Bengal Assembly Elections 2026: ‘২০০-র বেশি আসন পাবে তৃণমূল, ভবানীপুর ও নন্দীগ্রাম-দুই কেন্দ্রেই হারবেন শুভেন্দু’, আত্মবিশ্বাসী মদন মিত্র

Last Updated:

West Bengal Assembly Elections 2026: সাসপেন্ডের ভয় দেখিয়ে রাজ্য পুলিশকে দিয়ে মারধর করানো হয়েছে, অভিযোগ মদনের

কেন্দ্রীয় বাহিনীর নিগ্রহের হাত থেকে সাধারণ মহিলা ভোটাররাও রেহাই পাননি বলে অভিযোগ মদনের
কেন্দ্রীয় বাহিনীর নিগ্রহের হাত থেকে সাধারণ মহিলা ভোটাররাও রেহাই পাননি বলে অভিযোগ মদনের

কলকাতা : ‘বাংলা তথা ভারতের গণতন্ত্রের ইতিহাসে ২৯ এপ্রিল, বুধবারের মতো নোংরা দিন এর আগে আর আসেনি৷’ মন্তব্য মদন মিত্রের৷ বিজেপি-কে তাঁর কটাক্ষ ‘দেশের কোটি কোটি জনতা দেখেছে কেন্দ্রীয় সংস্থা, নির্বাচন কমিশন যাদের অধীন, তারা কীভাবে ক্ষমতার অপব্যবহার করেছে৷’ তাঁর আক্ষেপ, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে যথেচ্ছ মারধর করেছে বেলঘরিয়া থানার পুলিশও৷ কামারহাটির তৃণমূল প্রার্থীর অভিযোগ, রাজ্য পুলিশকে ভয় দেখানো হয়েছে এই বলে যে মারধর না করলে তাঁদের সাসপেন্ড করে দেওয়া হবে৷

কামারহাটির বহু জায়গায় মারধর করা হয়েছে বলে মদনের অভিযোগ৷ তাঁর দলের রাজনৈতিক কর্মীদেরও নিগ্রহ করা হয়েছে বলে দাবি মদনের৷ এখানেই শেষ নয়৷ কেন্দ্রীয় বাহিনীর নিগ্রহের হাত থেকে সাধারণ মহিলা ভোটাররাও রেহাই পাননি বলে অভিযোগ মদনের৷ একইসঙ্গে মদনের দাবি, এত সব কিছুর পরও আটকানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর ধারণা, ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল৷ নন্দীগ্রাম এবং ভবানীপুর-দুই কেন্দ্রেই শুভেন্দু অধিকারী হারবেন বলে নিশ্চিত মদন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections 2026: ‘২০০-র বেশি আসন পাবে তৃণমূল, ভবানীপুর ও নন্দীগ্রাম-দুই কেন্দ্রেই হারবেন শুভেন্দু’, আত্মবিশ্বাসী মদন মিত্র

Previous post

Election Commission: ৭৭ টি বুথে “EVM-র উপর ব্ল্যাকটেপ-আতর ..” ! ‘পুনর্নির্বাচন’-র আর্জিতে কী জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ?

Next post

তৃণমূল-ISF হাতাহাতি, ক্ষোভের মুখে নৌশাদ সিদ্দিকি, তবু ভাঙড় সাক্ষী থাকল বেনজির ভোটের

Post Comment

You May Have Missed