West Bengal Election 2026 Phase 2 Voting LIVE: বঙ্গে শুরু দ্বিতীয় দফা ভোট পর্ব! বুথে বুথে লম্বা লাইন, রাত থেকে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙ্গড়

West Bengal Election 2026 Phase 2 Voting LIVE: বঙ্গে শুরু দ্বিতীয় দফা ভোট পর্ব! বুথে বুথে লম্বা লাইন, রাত থেকে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙ্গড়

West Bengal Election 2026 Phase 2 Voting LIVE:  আজ, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ। মোট ১৪২ কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় মোট ১৪৪৮ জন প্রার্থীর ভাগ‍্য নির্ধারণ হবে।  বাংলায় দ্বিতীয় দফার ভোটে মোট ভোটার সংখ‍্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৯৭৬ (৩২১৭৩৯৭৬)।

বুধবার মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান। দ্বিতীয় দফার ভোটের অন‍্যতম নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, পুলক রায়, অরূপ রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মন্ত্রীদের কেন্দ্রেও ভোট বুধবারই।

বামেদের উল্লেখযোগ্য মুখ বলতে উত্তর দমদমে দীপ্সিতা ধর এবং উত্তরপাড়ায় মিনাক্ষী মুখোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার লড়ছেন হুগলির শ্রীরামপুর আসন থেকে।  দুই শিবিরেরই একাধিক তারকা প্রার্থী লড়ছেন দ্বিতীয় দফার বিভিন্ন আসনে। রয়েছেন তৃণমূলের অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, বিজেপির শর্বরী মুখোপাধ্যায়, পাপিয়া আধিকারী, রূপা গঙ্গোপাধ‍্যায়, রুদ্রনীল ঘোষ প্রমুখ।

Previous post

West Bengal Assembly Elections: আজ বাংলায় শেষ দফার নির্বাচন… বুথে বুথে লম্বা লাইন, আঁটোসাঁটো নিরাপত্তা! আরামবাগে বিশেষ সক্রিয়তা

Next post

নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায়, শুভেন্দু বললেন…

Post Comment

You May Have Missed