West Bengal Assembly Elections 2026: ‘হুমকি দিলেই ফোন..,’ দ্বিতীয় দফা ভোটের আগে টোল ফ্রি নম্বর প্রকাশ, পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা নিয়েও স্পষ্ট কথা কমিশনের
Last Updated:
West Bengal Assembly Elections 2026: এরপরেই অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বরের কথা উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘টোল ফ্রি নং- ১৮০০৩৪৫০০৮৷ হুমকি দিলেই অভিযোগ করতে পারেন , আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা পুলিশকে দিচ্ছি৷ যেখানে যেখানে ক্লোস মনিটরিং দরকার সেখানে সেটাই করা হবে৷’’
কলকাতা: আগামিকাল, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট৷ তার আগে সমস্তরকম প্রস্তুতি সারা বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷ পাশাপাশি, একটি টোল ফ্রি নম্বরও আনলেন প্রকাশ্যে৷ নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগই ওই টোল ফ্রি নম্বর মারফত কমিশনে জানানো যাবে বলে জানিয়েছেন তিনি৷
এদিন সাংবাদিকদের সামনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রসঙ্গে সিইও বলেন, ‘‘১৪৬৮ যোগ হয়েছে ট্রাইব্যুনালে, বাদ পড়েছে ৬ জন৷’’ অর্থাৎ, দ্বিতীয় দফার ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর সাপ্লিমেন্টারি তালিকা যে প্রকাশ করা হয়েছে, তাতে ১৪৬৮ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হল। এর পাশাপাশি ৬ জনের নাম বাতিল করা হয়েছে। জানাল নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা প্রশ্নে কমিশনের কড়া অবস্থানের কথা আরও একবার উল্লেখ করে সিইও বলেন, ‘‘আমাদের কাজ লিস্ট তৈরি করা৷ কন্ট্রোল রুম আছে৷ আমাদের কাজ পুলিশকে জানানো, এবার তারা তদন্ত করে দেখবে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি ভোটের দিন গন্ডগোল করে সেটা পুলিশের দেখার কাজ, লোকভবন থেকে আমাদের কাছে খবর আছে৷’’
এরপরেই অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বরের কথা উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘টোল ফ্রি নং- ১৮০০৩৪৫০০৮৷ হুমকি দিলেই অভিযোগ করতে পারেন , আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা পুলিশকে দিচ্ছি৷ যেখানে যেখানে ক্লোস মনিটরিং দরকার সেখানে সেটাই করা হবে৷’’
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে এক ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ আইপিএস অফিসারকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অজয় পাল শর্মা-কে নির্বাচন কমিশন পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করেছে। দায়িত্ব নেওয়ার পরই দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান-কে কড়া সতর্কবার্তা দেওয়ায় তিনি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। সামনে এসেছে ভিডিও (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 Bangla)৷ যা ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা৷
পাশাপাশি, সিইও-র স্পষ্ট বার্তা, ভোটারদের ভয় দেখানো বেআইনি৷ যারা তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷




Post Comment