WB Elections 2026: দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া প্রশাসন! রাতভর পুলিশের ধরপাকড় অভিযানে গ্রেফতার ৮০৯, জানাল কমিশন

WB Elections 2026: দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া প্রশাসন! রাতভর পুলিশের ধরপাকড় অভিযানে গ্রেফতার ৮০৯, জানাল কমিশন

Last Updated:

WB Elections 2026: সোমবার রাতভোর পুলিশের ধর পাকড় অভিযানে ৮০৯ জন গ্রেফতার, জানাল নির্বাচন কমিশন৷ দ্বিতীয় দফার ভোটের আগে অশান্তি প্রবণ এলাকা থেকে এই গ্রেফতার৷

দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া প্রশাসন! রাতভর পুলিশের ধরপাকড় অভিযানে গ্রেফতার ৮০৯, জানাল কমিশন
দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া প্রশাসন! রাতভর পুলিশের ধরপাকড় অভিযানে গ্রেফতার ৮০৯, জানাল কমিশন

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে তৎপর প্রশাসন৷ সোমবার রাতেও চলল ধরপাকড়৷ গতকাল রাতভোর পুলিশের ধর পাকড় অভিযানে ৮০৯ জন গ্রেফতার, জানাল নির্বাচন কমিশন৷ দ্বিতীয় দফার ভোটের আগে অশান্তি প্রবণ এলাকা থেকে এই গ্রেফতার৷

গতকাল সারাদিন ধরেই চলেছে পুলিশের ধরপাকড় অভিযান৷ কমিশন সূত্রে খবর, রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত গ্রেফতার ১০৯৫ জন দুষ্কৃতী। নদিয়া থেকে ৩২, পূর্ব বর্ধমান থেকে ৪৭৯, হুগলি থেকে ৪৯,হাওড়া থেকে ৩২, উত্তর ২৪ পরগনা থেকে ৩১৯, দক্ষিণ ২৪ পরগনা থেকে ২৪৬ এবং কলকাতা উত্তর থেকে ১০৯ জন দুষ্কৃতী গ্রেফতার। পূর্ব বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর নারু ভগত। গত ৩৬ ঘণ্টায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৪৩। আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি বলেই জানায় কমিশন।

দ্বিতীয় দফা নির্বাচনের আগে আরও কড়া ও সচেতন নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে নজরে কলকাতা, পূর্ব বর্ধমান ও হুগলি গ্রামীণ পুলিশ জেলা। কলকাতা পুলিশের অধীনে সবথেকে বেশি কিউআরটি মোতায়েন করা হচ্ছে। ২২৯ টি কিউআরটি মোতায়েন হচ্ছে কলকাতা পুলিশের অধীনে। অন্যদিকে, ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিমও কলকাতায় সব থেকে বেশি। ৫৭ টি করে FST ও SST মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র কলকাতা পুলিশের অধীনেই। পূর্ব বর্ধমান জেলায় ২২৮ টি কিউয়ারটি এবং ৫৩টি ফ্লাইং স্কোয়াড টিম ও ৪৮ টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়নের সিদ্ধান্ত কমিশনের।

দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তা। নিরাপত্তা সংক্রান্ত কোনও ফাঁকই রাখতে চায় না প্রশাসন। জানা গিয়েছে, উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকায় ২৭০ টি সিসি ক্যামেরা বসানো থাকবে। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানো হবে ৪৫৮ টা।

ভোটে অশান্তিতে কড়া কমিশন! কাকদ্বীপে সর্বদল বৈঠকে কড়া বার্তা CEO-র। ভোটের দু’দিন আগে নিষিদ্ধ বাইক! বাইকে মাতব্বরি বরদাস্ত নয়! সাফ জানালেন CEO মনোজ আগরওয়াল। ধমকানি-চমকানিতে কড়া কমিশন! ভুয়ো ভোট-ভোট চুরি বরদাস্ত নয় বলে বার্তা CEO-র। নির্ভয়ে ভোট দেওয়ার আরজি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

WB Elections 2026: দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া প্রশাসন! রাতভর পুলিশের ধরপাকড় অভিযানে গ্রেফতার ৮০৯, জানাল কমিশন

Post Comment

You May Have Missed