ভোররাতে প্রকাশ হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট
Last Updated:
মূলত গতকাল, সোমবার রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক নিস্পত্তি হয়েছে, তার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কত সংখ্যক নিস্পত্তি হয়েছে বা নাম যুক্ত হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে এখনও জানানো হয়নি।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার ভোর রাতে প্রকাশ হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট। মূলত গতকাল, সোমবার রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক নিস্পত্তি হয়েছে, তার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কত সংখ্যক নিস্পত্তি হয়েছে বা নাম যুক্ত হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে এখনও জানানো হয়নি।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দুই দফার ভোটের আগে যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল ‘অ্যাডজুডিকেশন’-এ বাদ পড়া যত জন ভোটারের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে সিলমোহর দেবে, তত জনের নাম দু’দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে।
প্রথম দফার ভোটের আগে লিস্ট বেরিয়েছিল ২২ এপ্রিল। যাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠেছে, তাঁরা এ বার ভোট দিতে পারবেন। তবে শুধুমাত্র ট্রাইব্যুনালে আবেদন করলেই এবার ভোটাধিকার থাকবে না। একই ভাবে কারও আবেদন বিবেচনা করে ট্রাইব্যুনাল নাম খারিজ করলে তিনিও এ বার ভোট দিতে পারবেন না।

এদিকে সোমবারই শেষ হল শেষ দফার প্রচার। এক দিকে প্রধানমন্ত্রী, অন্য দিকে মুখ্যমন্ত্রী। একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা থেকে শাসকদলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতার কর্মসূচি শেষ হল সোমবার সন্ধ্যায়। যুযুধান দুই পক্ষের শীর্ষ নেতাই হুঁশিয়ারি দিলেন, বাকি হিসাব হবে ৪ মে, ভোটের ফলপ্রকাশের পর।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দফায় মোট ভোটারের সংখ্যা ইতিমধ্যেই তিন কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে।
Kolkata,West Bengal




Post Comment