Rajanya Haldar: প্রচারের শেষ দিনে সোনারপুরে ‘আক্রান্ত’ রাজন্যা হালদার, হামলার অভিযোগ-পাল্টা অভিযোগে তপ্ত রাজনীতি
Last Updated:
Rajanya Haldar: ভোটের প্রচারে ‘আক্রান্ত’ নির্দল প্রার্থী রাজন্যা হালদার, মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। পাল্টা অভিযোগে উত্তপ্ত সোনারপুর।
সোনারপুর: প্রচারের শেষ লগ্নে সোনারপুরে উত্তেজনা চরমে। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রাজন্যা হালদারকে ঘিরে সংঘর্ষের ঘটনায় সরগরম হয়ে উঠেছে এলাকার রাজনীতি।
রাজন্যা হালদারের অভিযোগ, এক ব্যক্তির সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা মেটাতে তিনি স্থানীয় কাউন্সিলর রেশমা মণ্ডলের স্বামী শাহেনশা মণ্ডলের কাছে যান। সেই সময় আচমকা হামলা চালানো হয় বলে দাবি তাঁর। আক্রান্ত যুবককে বাঁচাতে গিয়ে তিনি নিজেও এবং তাঁর সঙ্গীরাও হামলার শিকার হন। এই ঘটনায় শাহেনশা মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 27, 2026 11:59 PM IST




Post Comment