‘একটু হরলিক্স খেতেই হবে..’, প্রচারে বেরিয়ে সোহমের কাছে আবদার মহিলার, কীভাবে পরিস্থিতি সামলালেন?

‘একটু হরলিক্স খেতেই হবে..’, প্রচারে বেরিয়ে সোহমের কাছে আবদার মহিলার, কীভাবে পরিস্থিতি সামলালেন?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • প্রচারের মাঝে সোহমকে হরলিক্স খাওয়ার আবদার মহিলার।
  • ছোটবেলার সংলাপ মনে করে হরলিক্স চেয়ে বসেন তিনি।
  • ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
  • অপ্রস্তুত হলেও সোহম পরিস্থিতি সামাল দেন।

কলকাতা: ‘মা একটু হরলিক্স দাও না.. চেটে চেটে খাব…’, ‘ছোটবউ’ সিনেমার সেই সংলাপ যিনি বলেছিলেন, তখন তাঁকে শিশুই বলা চলে। আদুরে মুখ, সরল চাহনির সেই বাচ্চাটি মন কেড়ে নিয়েছিল সব্বার। তারপরে সময় গড়িয়েছে, খুদে সেই অভিনেতাই এখন টলিউডের জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামলাচ্ছেন রাজনৈতিক দায়িত্ব ও! অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। সোহমকে নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল। আর সেখানেই প্রচারে গিয়ে, অবাক করা পরিস্থিতির মধ্যে পড়লেন সোহম!

সোহমকে হরলিক্স খাওয়ার আবদার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সোহমের জন্য হরলিক্সের প্যাকেট নিয়ে অপেক্ষা করছেন এক মহিলা। সোহম যখন তাঁর দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করতে করতে এগিয়ে আসছিলেন, তখন তাঁর সামনে থালায় করে হরলিক্স নিয়ে হাজির এক মহিলা। আবদার, বিদায়ী বিধায়ককে নাকি হরলিক্স খেতেই হবে। কিছুটা অপ্রস্তুত হলেও হেসে পরিস্থিতি সামাল দেন সোহম। তিনি বলেন, ‘এই তো ছোটরা রয়েছে.. ওদের দিন না’। এরপরেও হাল ছাড়েননি ওই মহিলা। তিনি বলেন, সোহমকেই নাকি ওই হরলিক্স খেতে হবে। এরপরে সোহম হাত জোড় করে বলেন, এসবের কোনও প্রয়োজন নেই। এরপরে এগিয়ে যান সোহম।

আরও পড়ুন: Divyanka Sirohi: অকালেই চলে গেলেন অভিনেত্রী, মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন আগেই? ভাইরাল তাঁর শেষ পোস্ট!

 

কীভাবে পরিস্থিতি সামলালেন সোহম?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সোহম এহেন হরলিক্স খাওয়ার প্রস্তাব পেয়ে কার্যতই অপ্রস্তুত। ‘ছোটবউ’ ছবিটিতে সোহমের চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, সেই ছবি এখনও দর্শকদের মনে চিরনতুন। মাস্টার বিট্টু হিসেবেই তখন সোহমের পরিচিতি ছিল। বয়সের সঙ্গে সঙ্গে, ধীরে ধীরেই টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন সোহম। তবে এখনও তাঁকে বিভিন্ন জায়গায় শুনতে হয়, ‘মা একটু হরলিক্স দাও না.. চেটে চেটে খাব…’- সংলাপটা। আর এবার, ভোটপ্রচারে বেরিয়েও এই মজার সংলাপের রেশ ঘিরে রইল সোহমকে। এতে অভিনেতা একটু অপ্রস্তুত হলেও, সোশ্যাল মিডিয়ায় নেটজেনরা বেশ মজাই পেয়েছেন এই ভিডিও দেখে। 

আরও পড়ুন: Hiran Chatterjee: বেনারসে গোপনে বিয়ে, ছবি প্রকাশ করেও মুছে ফেলেছিলেন! হঠাৎ হিরণের ছবি দিয়ে কী লিখলেন ঋত্বিকা?

 

Previous post

আজ ফের রাজ্যে মোদি, কলকাতা জুড়ে যানবাহন নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ? কোথায় জারি কী নিয়ম

Next post

কালো টাকা সাদা করার কারবার! সোনা পাপ্পু কাণ্ডে ই-এম বাইপাসে ব্যবসায়ী কল্যাণ শুক্লার বাড়িতে হানা!

Post Comment

You May Have Missed