“নন্দীগ্রাম তৃণমূল জিতবে, কথা দিয়ে গেলাম! চার তারিখ মিলিয়ে নিও”, আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

“নন্দীগ্রাম তৃণমূল জিতবে, কথা দিয়ে গেলাম! চার তারিখ মিলিয়ে নিও”, আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে বিগ ফাইট! ইতিমধ্যেই ভোট হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এই শহরে৷ একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী আর অন্যদিকে তৃণমূলের পবিত্র কর৷ দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই৷ প্রথম দফায় ভোট মিটে গিয়েছে হটস্পট নন্দীগ্রামে। কে হাসবে শেষ হাসি, তা আপাতত ইভিএম বন্দি হয়েছে৷ রাজ্যেপ্রার প্রথম দফা ভোটের পর দ্বিতীয় দফা ভোটের প্রস্তুতি চলছে৷ প্রচার সারছেন প্রার্থীরা৷ এমনই এক প্রচারে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন, নন্দীগ্রাম তৃণমূলই জিতবে৷ নিজের গড় ডায়মন্ড হারবারের স্টেশন মোড়ে দাঁড়িয়ে ‘সুপার কনফিডেন্ট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “নন্দীগ্রাম তৃণমূল জিতবে, কথা দিয়ে গেলাম! চার তারিখ মিলিয়ে নিও”৷ (Reporter-Abir Ghoshal)

Previous post

‘দাদাগিরি’ ছেড়েছেন সৌরভ, তাঁর জায়গায় সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ়? দৌড়ে আরও ৩ টলি তারকা!

Next post

পরিচয় থেকে প্রণয়, বালিতে পৌর চিকিৎসকের ফ্ল্যাটে প্রায়ই যাতায়াত প্রেমিকার, তারপর যা হল..

Post Comment

You May Have Missed