অনন্ত অম্বানির হাতে ১২ কোটির ঘড়ি ! ভগবান শিবের মূর্তি ডায়ালে, কেন এত মূল্যবান ?

অনন্ত অম্বানির হাতে ১২ কোটির ঘড়ি ! ভগবান শিবের মূর্তি ডায়ালে, কেন এত মূল্যবান ?

Anant Ambani Watch Collection : মেটার (Meta) মালিক মার্ক জাকারবার্গও (Mark Juckerburg) তাঁর ঘড়ি দেখে অবাক হয়েছিলেন ! এবার সেই অনন্ত অম্বানির (Anant Ambani) হাতে দেখা গেল ১২ কোটির ঘড়ি। জেকব অ্য়ান্ড কোম্পানির ‘ওপেরা গডফাদার ব্য়াগাটি শিবা’ এই ঘড়ির নাম। যা আলাদা করে কোম্পানিকে অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে। 

কেন এই বিলাসবহুল ঘড়ির দাম এত বেশি 
এই ঘড়িত ৩০০টি বিশেষ আকারের হিরে বসানো হয়েছে। ঘড়ির মধ্যেই রয়েছে ভগবান শিবের মূর্তি। এখানেই শেষ নয়, ১৮ ক্য়ারেটের রোজ গোল্ড দিয়ে তৈরি হয়েছে গড়ির কেস। ঘড়ির বিশেষত্ব এর হাতে তৈরি ভগবান শিবের মূর্তি, যা এই ওয়াচকে আরও অনন্য করে তোলে। 

বিশ্বাসের পাশাপাশি শিল্পের সমন্বয় 
এই ঘড়িতে আপনি পাবেন ভারতের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি শিল্পের অনন্য নিদর্শন। যা অন বিলাসবহুল ঘড়িরে থেকে অনন্ত অম্বানির এই সংগ্রহকে আলাদা করে তোলে। এই ঘড়ির ভিতরে পাবেন তিন অ্য়াক্সিসের চারবিলন মেকানিজম। যা ঘড়ির ক্ষেত্রে সবথেকে মূল্যবান ধরা হয়। এখানেই শেষ নয়, ঘড়িতে রয়েছে ১২০ নোট বা মিউজিকের ব্যবস্থা। যে কারণে এই ঘড়ি শুরু দেখার নয়, সঙ্গে এক ব্যতিক্রমী অভিজ্ঞতার মাধ্যম। 

বিশ্বাস ও বিলাসিতার অনন্য সংমিশ্রণ
অনন্ত অম্বানির এই ঘড়িতে দেখতে পাবেন ধ্যানমগ্ন ভঙ্গিতে ভগবান শিবের হাতে খোদাই করা মূর্তি। যার চারপাশে ‘ওম’ খোদাই করা হয়েছে। এতে একটি ‘ট্রিপল-অ্যাক্সিস টারবিলন’ যোগ করা রয়েছে। এই যান্ত্রিকতাই ঘড়ির নির্ভুল সময় বজায় রেখেছে। আসলে মহাকর্ষের প্রভাব কমিয়ে ঘড়ির সঠিক সময় নির্দেশ করার জন্য় এই টারবিলন ব্যবহার করা হয়। সব মিলিয়ে ৬৫৮টি অংশ দিয়ে তৈরি হয়েছে এই ঘড়ি। সবথেকে বড় বিষয়, এতে বসানো ভগবান শিবের মূর্তি যেন ঘড়িটিকে অনন্য করে তোলার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

দাম কেন ১২ কোটি
শোন যাচ্ছে, অনন্ত অম্বানির এই ঘড়ির দাম ১.২ বিলিয়ন ডলার, যার অর্থ ১২ কোটি টাকা। তবে এ ছাড়াও অম্বানি পরিবারের সন্তানের কাছে রয়েছে অমূল্য় কিছু ঘড়ি। যার মধ্য়ে প্য়াটেক ফিলিপ, রিচার্ড মিল রয়েছে বড় নাম। মনে রাখবেন, এই ঘড়িতে যে হিরে বসানো হয়েছে, তা ‘ব্য়াগাট কাট ডায়মন্ড’। এটি একটি বিশে, ধরনের হরে কাটার পদ্ধতি। এতে হিরে ততটাও উজ্জ্বল হয় না। তবে একটা মার্জিত উজ্জ্বলতা সব সময় বজায় রাখে।

 

 

Previous post

West Bengal Election 2026: রাজ্যের এই স্ট্রং রুমের সিসি ক্যামেরা ‘বন্ধ’ ? কমিশনে যে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী..

Next post

নিম্নচাপ অক্ষরেখার জের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ! কী বলছে IMD ?

Post Comment

You May Have Missed