‘ভুয়ো ভোট’-র অভিযোগের খবর উঠে এল এবার রাজ্যের এই কেন্দ্রে !
মালদা: মালদার মালতিপুরেও ভুয়ো ভোট! পোস্টাল ব্যালটে ভোট পড়ে যাওয়ার অভিযোগ ভোটারের। বুথে গেলে প্রিসাইডিং অফিসার জানান, ভোট পড়ে গিয়েছে। পোস্টাল ব্যালটে ভোট পড়েছে, জানান প্রিসাইডিং অফিসার, দাবি ভোটারের। মালতীপুর বিধানসভার ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫৭ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের ভোটারের।
আরও পড়ুন, প্রথম দফার ভোটের পর প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের, CEO-কে কী বার্তা ? ” ‘গত কয়েক বছরের তুলনায়..”
রাজ্যে এবার রেকর্ড ভোট জমা পড়েছে বলে ইতিমধ্যেই খবর এসেছে। সকাল থেকেই ট্রেন্ড জানান দিচ্ছিল, অন্যবারের তুলনায় ভোট বেশি জমা পড়েছে। বিকেল ৫টার অবধি প্রায় ৯০ শতাংশ ভোট জমা পড়েছে। তবে এই সবের মধ্যেই ভুয়ো ভোটের অভিযোগের খবর এল মালদার মালতিপুর থেকে। পাশাপাশি শিলিগুড়ি থেকেও উঠে এসেছে এই অভিযোগ।
শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালা বিদ্য়ালয়, ভোট দিতে এসেছিলেন প্রথম ভোটার কাজল দাস। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর, যখন বুথে ঢোকেন তখন প্রিসাইডিং অফিসার বলেন যে তাঁর ভোট হয়ে গেছে। ফলস ভোটের অভিযোগ। শিলিগুড়ি বিধানসভার ভারতনগর এলাকায়। এই মহিলাকে দেখছো। তিনি রামকৃষ্ণ পাঠশালা বিদ্য়ালয়ে ভোট দিতে আসেন। ভোট কর্মীরা জানান ভোট হয়ে গেছে।
মালদার মালতিপুরের ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫৭ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন , চাঁদু মণ্ডল নামের ভোটার। বেকার যুবককে যা শুনতে হল, তিনি চমকে উঠলেন। মালদার মালতিপুরের ভোটার চাঁদু মণ্ডল বলেন,আমি তো বেকার ছেলে। আমি ভোট দিতে কেন পারব না? পোস্টাল ব্যালট হয়ে গেছে। আমি তো দিইনি। বলছে, এখানে ভোট হবে না। এই ভোটটা বলছে, হয়ে গেছে। আমি তো অভিযোগ করব। একই ধরনের অভিযোগ উঠেছে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের ইসরা ২৪৫ নম্বর বুথে। ভোটার লেবু হোসেন বলেন, BLO যে স্লিপটা দিয়েছিল এবং ভোটার কার্ড, এটা নিয়ে যখন বুথে যাই, লাইনে দাঁড়ানোর পরে আমাকে বলছে যে, আমার ভোট নাকি পোস্টাল ব্যালটে হয়ে গেছে। আমি তো কোনও সরকারি চাকরি করি না। তাহলে আমার ভোটটা পোস্টাল ব্যালটে হল কী করে?
দিনহাটার যোগেশচন্দ্র সাহা হাই স্কুলের অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এই ৩ জন রাজ্য সরকারি কর্মী। তাঁদের দাবি, প্রথমে ভোটের ডিউটি দেওয়া হলেও, পরে তাঁদের রিলিজ করে দেওয়া হয়। সেইমতো পোস্টাল ব্যালটে তাঁরা ভোট দেননি। অথচ এদিন বুথে ভোট দিতে গেলে, তাঁদের নামের পাশে ‘পোস্টাল ব্যালট’-এর উল্লেখ থাকার কথা জানানো হয়। প্রতিবাদে বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ সেখানে পৌঁছে যান। পরে এই ৩ জন সরকারি কর্মীর টেন্ডার ভোটের ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণ ভোটের মধ্য়েও এদের অভিজ্ঞতা তিক্তই হল।



Post Comment